লগইন
বাড়ছে ট্রেনের ভাড়া
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ২৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
বাড়ছে ট্রেনের ভাড়া

আবারও বাড়ছে ট্রেনের ভাড়া। প্রস্তাবিত ভাড়া প্রায় প্রতিটি রুটে সড়ক পথের ভাড়াকে তো ছাড়িয়েছেই, কোন কোন ক্ষেত্রে এসি কেবিনের ভাড়া আকাশ পথকেও ছাড়িয়ে গেছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি কার্যকর হলে মুখ থুবড়ে পড়বে রেল।

ঢাকা থেকে নীরফামারীর সৈয়দপুরে বিমানে পৌঁছাতে সময় লাগে ৪০-৪৫ মিনিট ভাড়া ২৫০০ থেকে ২৭০০ টাকা। রেলপথে পঞ্চগড়ে যেতে সময় লাগে ১০-১২ ঘন্টা আর এ পথে ট্রেনের এসি কেবিনের নতুন প্রস্তাবিত ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ২৬৯০ টাকা। একইভাবে ঢাকা থেকে চট্রগ্রাম, যশোর ও রাজশাহীর প্রস্তাবিত ট্রেন ভাড়া বিশ্লেষণ করে দেখা যায় প্রায় বিমানের সমপরিমান।

তেলের দাম, পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে ভাড়া বাড়াচ্ছে রেলওয়ে, যেখানে শোভন চেয়ারে ২৫ আর এসি আসনে বাড়ছে ৮০ শতাংশ।

সাধারণ যাত্রীরা জানান, ট্রেনে ভাড়া বাড়ছে কিন্তু সেবার মান বাড়ছে না। সেই সাথে ভাড়া যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের জন্য খুবই কষ্টকর হবে।
প্রস্তাবিত ভাড়া চূড়ান্ত নয় উল্লেখ করে যাচাই বাছাই শেষে যৌাক্তিক হারে ভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান বলেন, মন্ত্রণালয় এবং রেলওয়ে মিলে কমিটি হালনাগাদ করছে। অনেকগুলো অবজারভেশন আছে, সে সব অভজারভেশন দিয়ে আবার তারা বসবে। ভারতীয় রেলওয়ে বিদেশি রেলওয়ে যারা আছে তাদের সাথে কমপেয়ার করবে। এটা করতে অনেক সময় লাগবে।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভাড়া কার্যকর হলে রেল থেকে মুখ ফিরিয়ে নেবে সাধারণ মানুষ। মুখ থুবড়ে পড়তে পারে রেল ব্যবস্থা।

যোগাযোগ বিশেষজ্ঞ বলেন, ভাড়া যদি ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় তাহলে সাধারণ মানুষ বহন করতে পারবে না। কেননা এই বাহনটা কিন্তু সাধারণ মানুষের। এতে যাত্রী সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মালবাহী ট্রেনে ২৫ শতাংশ ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত নতুন ভাড়ায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।