লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজনে আলমডাঙ্গায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

সংগ্রাম আর সাহসী জীবন সততায় ভরা মন জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন এই স্লোগানকে সামনে নিয়ে আলমডাঙ্গায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শনিবার সকালে আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হারদী কলেজ শাখার সভাপতি শাওন হোসেন রুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

এসময় তিনি বলেন, তিনি তার বক্তব্যে বলেন, “ইসলামী ছাত্রশিবির সেই সংগঠনের নাম, যে সংগঠন মানুষের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে। এই সংগঠন কেবলমাত্র ছাত্রদের স্বার্থ নিয়েই কাজ করে না, বরং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যও ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করে। ইসলামী ছাত্রশিবির এমন এক আদর্শের পথ দেখায়, যা মানুষের জীবনে ন্যায়, সততা, আদর্শ ও আত্মত্যাগের শিক্ষা দেয়। তিনি আহ্বান জানান, ‘ছাত্রসমাজকে নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে তুলে ইসলামের পতাকা উঁচিয়ে ধরতে হবে। দেশপ্রেম, ত্যাগ, সততা ও সংগ্রামের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি উন্নত, সমৃদ্ধ, ইসলামী বাংলাদেশ উপহার দিতে পারব।’
সমাবেশে প্রধনি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিয়ষক সম্পাদক আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আখতারুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা শাখার এইচআরডি সম্পাদক আবু রায়হান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি তরিকুল ইসলামসহ দায়িত্বশীলগণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রা‌মের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

আটক | আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রা‌মের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

১৪ ঘন্টা আগে
মহান  স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ  বিভিন্ন কর্মসুচি পালিত

আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত

১৮ ঘন্টা আগে
আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন

আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন

১৮ ঘন্টা আগে
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৪ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৪ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৫ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।