লগইন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ - সরকারি কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ ডিসেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ - সরকারি কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ - সরকারি কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি ॥ “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই স্লোগনকে সামনে রেখে মেহেরপুর জেলার সরকারি কর্মকর্তাদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খান, পল্লী বিদ্যুৎ সমিতির জি এম নুর মোহাম্মদ প্রমুখ।

এসময় মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিরিন নাহার, অতিরিক্ত জেলা দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, জেলা আনসার কমান্ড্যান্ট রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া,সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন সহ মেহেরপুর জেলার প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পয়েছি। অথচ দেশের একটি কুচক্রীমহল বঙ্গবন্ধুর সম্মানহানি করতে চায়। এটি কোনভাবেই মেনে নেওয়া যায়না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিাবাদ জানান বক্তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৩০ মিনিট আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

১০০ টাকায় কী কী মিলছে?

৩১ মিনিট আগে
১০০ টাকায় কী কী মিলছে?

শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

১ ঘন্টা আগে
শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩

আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী

১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের স্মরণে ভোলায় ‘উপকূল দিবস’ ঘোষণা ও স্মৃতিস্তম্ভের দাবি

২ ঘন্টা আগে
১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের স্মরণে ভোলায় ‘উপকূল দিবস’ ঘোষণা ও স্মৃতিস্তম্ভের দাবি

স্মরণীয় ঘটনাবলী ও তাৎপর্য

২ ঘন্টা আগে
স্মরণীয় ঘটনাবলী ও তাৎপর্য

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

৩ ঘন্টা আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ ঘন্টা আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।