লগইন
পথের জমি নিয়ে মামা ভাগ্নের সৃষ্ট বিরোধের অবসান ঘটনালেন আলমডাঙ্গা থানার ওসি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুলাই, ২০২১ | ০৬:০০ বিকাল ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

পথের জমি নিয়ে মামা ভাগ্নের সৃষ্ট বিরোধের অবসান ঘটনালেন আলমডাঙ্গা থানার ওসি


আলমডাঙ্গায় বাড়ি থেকে বের হওয়ার পথের জমি নিয়ে মামা ভাগ্নের সৃষ্ট বিরোধের অবসান ঘটনালেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর। আলমডাঙ্গা হাড়গাড়ি গ্রামে বাড়ি থেকে বের হওয়ার পথকে কেন্দ্র করে গত শুক্রবার বিকালে মামা ভাগ্নের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আলমডাঙ্গা থানায় নজিবুল তার বড়ভাই ও মামাদের নামে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হাড়গাড়ি ঘটনাস্থল পরিদর্শন করে সৃষ্ট বিরোধটি মিমাংসা করে দেন।


জানাগেছে, উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ী গ্রামের ফারাজি পাড়ার বণিক ও তার ভাই শহিদুল ইসলাম তাদের দুই ভাগ্নে নজিবুল ও হাসিবুল মিলে ২৮ শতক ক্রয় করে। ওই জমি প্রায় ৩০ বছর আগে একই গ্রামের রবি বিশ^াসের নিকট থেকে ক্রয় করে মামা-ভাগ্নে ৫ জনের নামে রেজিষ্ট্রি করে। জমি ক্রয়ের পর থেকেই জমির পশ্চিম সাইডে ৬ ফিট রাস্তা ফেলে রাখেন। দুই মামা জমির পিছনের নিয়ে বাড়ি করেন এবং ভাগ্নেদের সামনের দিকে বাড়ি করার জন্য দিয়ে জমি ভাগ করে নেন। ওই রাস্তায় ইউনিয়ন পরিষদের বরাদ্ধ থেকে বেশ কয়েকবার মাটি ভরাট করে দিয়েছে। দীর্ঘ ৩০ বছর পর ছোট ভাগ্নে নজিবুল ইসলাম এখন আর ওই রাস্তা দিতে রাজি নয়। গত শুক্রবার নজিবুল রাস্তার ঘিরে দেয়। রাস্তা ঘিরে দেওয়াকে কেন্দ্র করে নজিবুলের ভাই ও মামাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

হাতাহাতির একপর্যায়ে নজিবুল মারধর করে আহত করেছে বলে থানায় অভিযোগ করে। অভিযোগটি তদন্ত করতে দেন এএসআই মহিউদ্দিনের উপর । বিষয়টি এএসআই মহিউদ্দিন সমাধন করতে না পারলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর ১৪ জুলাই বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মহল্লাবাসির জানান, নজিবুলকে ওই দিন কেউ মারধর করেনি। হাতাহাতির কারণে লাগতে পারে। এছাড়াও জানান, ৩০ বছর ধরে তারা যে রাস্তা ব্যবহার করছে সেটাই ব্যবহার করলে সকলের সুবিধা হয়।

পরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, এসআই কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, এএসআই মহিউদ্দিন, ইউপি সদস্য মাহাবুবুর রহমান মহাবুলসহ গ্রামের শতাধিক মন্ডল মাতব্বর ও সাধারন মানুষ মিলে নজিবুলের জমি না নিয়ে রাস্তা করার সিদ্ধান্ত গ্রহন করেন। নজিবুলের জমির পাশ দিয়ে রাস্তার যে জমি বণিক ও তার ভাই শহিদুল ইসলাম এবং হাসিবুল ব্যবহার করবে সেই জমি অন্য দিক দিয়ে নজিবুলকে দিয়ে দিবেন।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, বাড়ি থেকে বের হওয়া পথের জমি নিয়ে আলমডাঙ্গা হাড়গাড়ী গ্রামের দুই মামা ও বড় ভাই মিলে নজিবুল নামের এক ব্যক্তিকে কয়েকদিন আগে মারধর করে বলে থানায় অভিযোগ করেন। তিনি বিষয়টি নিয়ে নিয়মিত মামলা করতে চাইলে সঠিক মনে না হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাটি সঠিক না হওয়ায় গ্রামের মন্ডল মাতব্বরদের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

৭ মিনিট আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

৮ মিনিট আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

১ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

১ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

২ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৩ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

৩ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৫ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।