লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

শিক্ষা
পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের পাশে হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরাম


দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পর সংবাদে উল্লিখিত অসহায় মহিলাসহ এলাকার দুস্থ ও প্রতিবন্ধীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ঢাকাস্থ হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরাম।


গত পরশু ২৯ মার্চ শনিবার সকাল ১০ টায় হাটবোয়ালিয়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপালের অফিস কক্ষে হাটবোয়ালিয়া অঞ্চলের বেশ কিছু গ্রাম থেকে অসহায় এবং দুস্থ মানুষদের খুঁজে বের করে তাদের আর্থিক সহায়তা এবং ঈদুল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সামগ্রী বিতরণের আয়োজন করে এই কমিউনিটি ফোরাম।


স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার কিছু মানুষ সহ এই আঞ্চলিক কমিউনিটি ফোরামের এক্সিকিউটিভ কমিটির সভাপতি এবং বেশ কিছু সদস্য উপস্থিত থেকে এ সহায়তা কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করেন।


আলোচনায় "হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরাম" এর সভাপতি নাজমুল হুদা নুর বলেন, গত ৮মার্চ দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় মুর্শিদ কলিনের লেখা, আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার অসহায় বৃদ্ধা রহিমা বেগমের পাশে দাঁড়ানোর আহ্বান " শিরোনামের প্রতিবেদনটি ফোরামের নজরে আসে। এটি দেখে এবারে অসহায় দুঃস্থ মানুষদের সহায়তায় উদ্যোগ গ্রহণ করে এই আঞ্চলিক কমিউনিটি ফোরাম।রহিমা বেগমকে আর্থিক সহায়তা প্রদানের জন্য ফান্ড কালেকশন শুরু হয়।আমাদের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে অনেকেই সহায়তা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের এই ধারা অব্যাহত রাখতে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন। এই আঞ্চলিক কমিউনিটি ফোরামের ব্যানারে আরো বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।


দুস্থ এবং অসহায় মানুষের এই তালিকায় ছিলেন, সাহারবানু - কেশবপুর, হিয়ারুল ইসলাম - মানিকদিয়া, ফাতেমা বেগম - ভাংবাড়িয়া, ঝর্না বেগম - দাসপাড়া, আশুরা বেগম - নগরবোয়ালিয়া, মুসলিমা খাতুন - হাটুভাঙ্গা, জমিরন নেছা- কেশবপুর ও রহিমা বেগম - হাটবোয়ালিয়া ।


অসহায় মানুষকে আর্থিক সহায়তা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুল হুদা ডিউক,আবুল কাশেম স্যার,আব্দুস সোবহান,রফিকুল ইসলাম,আব্বাস উদ্দিন,মতিউল হুদা, টিপু সুলতান, মুর্শিদ কলিন, সোহেল হুদা সহ স্থানীয সাংবাদিকবৃন্দ।


অনলাইনে যুক্ত ছিলেন,সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলাল, অর্থ সম্পাদক নেছার উদ্দিন , ফোরামের উপদেষ্টা পরিষদের সমন্বয়ক মনজুরুল হুদা,শরিফুল হুদা প্রমূখ।


উপস্থিত থেকে ভুমিকা রাখেন কমিউনিটি ফোরামের সহ সভাপতি আব্দুল হালিম, দফতর সম্পাদক ইফতেখার হাশেমী,শাহিন মাহমুদ,তরিকুল ইসলাম,সাকিল আহমেদ,জাহিদুল ইসলাম প্রমূখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৪ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৫ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।