লগইন
ঝিনাইদহে ব্রিজ আছে নেই রাস্তা!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে ব্রিজ আছে নেই রাস্তা!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের সদর উপজেলার সুরাট গ্রামে অদ্ভুত একটি ব্রিজের সন্ধান মিলেছে। রাস্তা নেই তবু ১৬ লাখ ৩১ হাজার টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে ব্রিজ। দুই পাশে নেই কোন রাস্তা। ব্রিজটি এখন ধান শুকানোর কাজে ব্যবহার করছে গ্রামবাসি। সরেজমিন দেখা গেছে, সুরাট গ্রামের ঝাপরের খালের উপর এক পেয়ে পথ। ব্রিজটি নির্মানের ফলে সে পথও বন্ধ হয়ে গেছে।

সেখানেই ১৬ লাখ ৩১ হাজার ৩২৫ টাকা ব্যয়ে ২০ ফুটের ব্রিজটি নির্মাণ করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছে ঝিনাইদহের ঠিকাদার প্রতিষ্ঠান জেন্টস ফ্যাশান। ২০১৮-১৯ অর্থবছরে এই কাজের টেন্ডার হয়। একটি সরু পথে এ ধরণের ব্রিজ নির্মাণের দরকার ছিলনা বলে মনে করেন এলাকাবাসী। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন বলেন, আমি এখানে যোগদান করার আগেই ব্রিজটি নির্মান করা হয়। তাই আমার কিছুই করার ছিল না।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা বজলুর রশিদের বক্তব্য নিতে তার দপ্তরে গেলে তাকে পাওয়া যায়নি। তবে ওই অফিসের কর্মচারীরা জানান, সব কাজ উপজেলা প্রকল্প অফিসাররা দেখেন। এলাকাবাসি জানায়, ঝিনাইদহ থেকে সুরাট যাওয়ার পাকা রাস্তার পাশেই ঝাপরের খালের পাশ দিয়ে পশ্চিম মাঠে যাওয়া গলি সরু রাস্তা। সেই রাস্তার মাথায় নির্মাণ করা হয়েছে ব্রিজটি। ব্রিজের উপর এখন ধান শুকাচ্ছেন গ্রামের নারীরা। রাস্তা করার মতো সরকারি কোন জমিও নেই সেখানে। ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশে কায়েক’শ ফিটের মধ্যে কোন রাস্তও নেই। তবে ব্রিজ নির্মাণের বৈধতা দেখাতে খনন করা হয়েছে। নাচনা-সুরাট সড়কের সাথে এই ঝাপরের খালে ২০০ মিটারের মধ্যে আরও ২টি ব্রিজ রয়েছে। এলাকাবাসি প্রশ্ন তুলেছেন, তাহলে কার জন্য এই ব্রিজ নির্মান করা হয়েছে ?

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

৬ ঘন্টা আগে
নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৬ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৬ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৮ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

৮ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১২ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১২ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৫ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।