চুয়াডাঙ্গায় চিন্তাচক্রের পাঠচক্র অনুষ্ঠিত।

গতকাল ২৯ এপ্রিল, ২০২৫ খ্রি. মঙ্গলবার বুদ্ধিবৃত্তিক সংগঠন চিন্তাচক্র, চুয়াডাঙ্গা'র উদ্যোগে 'এদেশের ইতিহাস-ঐতিহ্য,ভাষা-সাহিত্য ও সাংস্কৃতিক বয়ানে বাঙালি মুসলমান' প্রতিপাদ্যে উস্তাদ মুসা আল হাফিজের 'বাংলাদেশ ও ইসলাম; আত্মপরিচয়ের ডিসকোর্স' বইটার উপরে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গা জেলা ক্যাম্পাসের ক্যান্টিনে আজ বিকাল ৪টায় এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে উপস্থিত ছিলেন চিন্তাচক্র, চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে আবুবকর সিদ্দিক, লিটন মাহমুদ,জিহাদ আলী, ইব্রাহিম হোসেন, শামীম হোসেন,আতিফুল ইসলাম ও আবু জর প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা জানান, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সংগঠনটি এ যুগের তরুণ প্রজন্মের মধ্যে আত্মপরিচয়ের সংকট মোকাবেলা ও সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বয়ান নির্মাণের প্লাটফর্ম হিসেবে কাজ করবে ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমির কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা এবং পুরস্কার ও সার্টিফিকেট প্রদান
২ দিন আগে
এরশাদপুর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রী হাসিনা খাতুনের ইন্তেকাল
৫ দিন আগে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান হলেন আলমডাঙ্গার সন্তান প্রফেসর ডাক্তার আতিয়ার রহমান
১ সপ্তাহ আগে