লগইন
কবিতায় শরীফ ওসমান হাদি
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৩৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
কবিতায় শরীফ ওসমান হাদি

২২ ডিসেম্বর ২০২৫ খ্রি. সোমবার বাদ আছর আলমডাঙ্গার নিমগ্ন পাঠাগারে 'কবিতায় শরীফ ওসমান হাদি' শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত করেন মুন্না আল মাহদী।

কাজল আহমেদের উপস্থাপনায় ওসমান হাদি কবিতা পাঠ করেন ইমদাদুল হক, তামিম হোসেন ডালিম, সালাউদ্দিন, তাওহিদ খান। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন মুসআব ইবনে শাফায়েত। শরীফ ওসমান হাদিকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন নাদিউজ্জামান রিজভী ও আহমাদ কাজল। জিয়া হকের কবিতা পাঠ করেন মুনশি মোহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে শরীফ ওসমান হাদির কবিতার ওপর প্রবন্ধ পাঠ করেন নাদিউজ্জামান রিজভী। তার কবিতার শিল্প মান ও ভাষাশৈলী পর্যালোচনা করেন ইমদাদুল হক। ওসমান হাদির চিন্তা, আদর্শ ও কর্মের ওপর মুসআব ইবনে শাফায়েতের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিদ্দিক হোসেন, শাহ মোঃ হাফিজ উদ্দিন, তাওহীদুজ্জামান রাব্বি, সাব্বির আহমেদ, বেলায়েত হোসেন বিপু ও আন নাফি প্রমুখ।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক মুসলিম পরিবারে ৩০ জুন ১৯৯৩ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাওলানা শরীফ আব্দুল হাদি। ওসমান হাদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসায়। তিনি ঝালকাঠি এন এস কামিল মাদরাসা থেকে আলিম (এইচএসসি) সম্পন্ন করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স নামক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করতেন।তিনি সীমান্ত শরিফ ছদ্মনামে কবিতা লিখতেন। ২০২৪ সালের একুশে বইমেলায় দুয়ার প্রকাশনী থেকে 'লাভায় লালশাক পুবের আকাশ' নামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে মসজিদ থেকে ফেরার সময় রাজধানীর পল্টনের বিজয়নগরের কালভার্ট এলাকায় হাদি গুলিবিদ্ধ হন। হাদি টানা ৭ দিন মৃত্যুশয্যায় থাকার পর ২০২৫ সালের ১৮ ডিসেম্বরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২০ ডিসেম্বর লক্ষ লক্ষ মানুষের সমাগমে জানাযা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।

ছবি: বেলায়েত হোসেন বিপু

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য হুমকি দি‌লেন জামায়াত নেতা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য  হুমকি দি‌লেন জামায়াত নেতা

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৬ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৬ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৮ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

৮ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১২ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১২ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৫ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।