লগইন
আলমডাঙ্গার বিশিষ্ট সমাজকর্মি প্রকোশলী হায়দার আলীর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ আগস্ট, ২০২১ | ০৬:০০ বিকাল ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার বিশিষ্ট সমাজকর্মি প্রকোশলী হায়দার আলীর মৃত্যু

আলমডাঙ্গার বিশিষ্ট সমাজকর্মি ও পরিচিত মুখ আনন্দধামের প্রকৌশলী হায়দার আলী নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গত শুক্রবার রাত সোয়া ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ---রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থতাজনিত রোগে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।


আলমডাঙ্গা শহরের আনন্দধামের প্রয়াত ডাক্তার আব্দুল হামিদের জ্যৈষ্ঠ সন্তান প্রকৌশলী হায়দার আলী ১৯৪৬ সালে ভারতের কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষে প্রথমে তিনি ঠিকাদার হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে সমাজকর্মি হিসেবে অবদান রাখেন। তিনি আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, বিভিন্ন সময়ে আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও এরশাদপুর একাডেমীর পরিচালনা কমিটির সদস্য ছিলেন।

আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল জব্বার মার্কেট নির্মাণে অবদান রাখেন। আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুল সৃষ্টিতেও তার অবদান রয়েছে। আনন্দধাম-হাউসপুর জামে মসজিদ পূণর্নিমানে তার ভূমিকা উল্লেখ করার মত। তিনি আলমডাঙ্গা পৌরসভার ৩ মেয়র হাসান কাদির গনু, এম সবেদ আলী ও মীর মহিউদ্দীনের সহযোগী হিসেবে বিভিন্ন উন্নয়ন কর্মে অবদান রাখেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে একমাত্র পুত্র আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড মাহবুব আলম সকলের নিকট দোয়া চেয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

১ ঘন্টা আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

২ ঘন্টা আগে
পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

২ ঘন্টা আগে
বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

৩ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

৩ ঘন্টা আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

৪ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

৪ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

৫ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৬ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।