সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার বন্ডবিল গেটের বাপ্পী মেশিনারীজে দুঃসাহসিক চুরি
আলমডাঙ্গার বন্ডবিল গেটের স্যালো পার্টসের দোকান বাপ্পী মেশিনারীজের সাটারের তালা কেটে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। ৩১ জুলাই দিবাগত রাতের যে কোন সময় সাটারের তালা কেটে প্রবেশ করে ৬/৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা পৌর এলাকার গেট বন্ডবিলে বাপ্পী মেশিনারীজ নামে দোকান আছে। দীর্ঘ কয়েক বছর ধরে সে ওখানে মেশিনারীজ দোকান দিয়ে স্যালো পার্টসেরর ব্যবসা করে আসছে।
প্রতিদিনের ন্যায় ওই রাতেও সে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধ করে বাড়ি চরে যায়। পরদিন ১ আগস্ট সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পায় তার দোকানের সাটারের তালা কাটা। সাটার খুলে তিনি মাতায় হাত দিয়ে চিৎকার করে বসে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পায় তার দোকান থেকে ৬/৭ লাখ টাকার মেশিনারীজের মালামাল চুরি করে নিয়ে গেছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় আব্দুর রাজ্জাক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির ভোটযুদ্ধে ৮টি পদের বিপরীতে লড়ছেন ২০ প্রার্থী: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ জন
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক
১ দিন আগে