লগইন
টেকনাফে নাফ নদী থেকে ১.৯০ লাখ ইয়াবাসহ নৌকা জব্দ, আটক ৩
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২৬ | ১১:০৯ দুপুর ২৯৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
টেকনাফে নাফ নদী থেকে ১.৯০ লাখ ইয়াবাসহ নৌকা জব্দ, আটক ৩

কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নৌকায় থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গত শনিবার (২৯ আগস্ট) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সাবরাং বিওপি সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

সূত্র মতে, বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে সাবরাং সীমান্ত দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করবে। এই তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়কের নির্দেশনা অনুযায়ী সেদিন বিকেল ৩টার দিকে নাফ নদীর সংশ্লিষ্ট এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি অভিযানিক দল।

বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় দ্রুতগতিতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির নৌ-টহলদল সেটিকে থামার সংকেত দেয়। তবে নৌকায় থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন।

একপর্যায়ে পাচারকারীরা নৌকায় থাকা একটি প্লাস্টিকের বস্তা নাফ নদীতে ফেলে দেয়। পরবর্তীতে বিজিবির নৌ-টহলদলের অভিযানে ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে নদীতে ফেলে দেওয়া বস্তাটিতে ইয়াবা থাকার তথ্য পাওয়া যায়। পরে সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির বিজিবি সদস্যরা নাফ নদীতে ব্যাপক তল্লাশি চালিয়ে শাহপরীরদ্বীপ সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় ভাসমান অবস্থায় বস্তাটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের নৌকাটিও জব্দ করা হয়েছে। আটককৃত তিন ব্যক্তি হলেন— টেকনাফের কুলালপাড়া এলাকার মো. জামাল হোসেন (৩৮), সাবরাংয়ের নোয়াপাড়া এলাকার মো. এমরান (২৫) এবং একই এলাকার মো. ইসমাইল (২৪)।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। পাচারকারীরা কৌশল পরিবর্তন করলেও গোয়েন্দা নজরদারি, নৌ-টহল ও সমন্বিত অভিযানের মাধ্যমে সীমান্তে মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

১ ঘন্টা আগে
কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

১ ঘন্টা আগে
খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

৩ ঘন্টা আগে
২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

শিক্ষামন্ত্রী

৩ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৭ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

১০ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

১১ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

১২ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

১২ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।