লগইন
নেপথ্যে ‌'অধ্যক্ষ ও সভাপতির সিন্ডিকেট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ জুলাই, ২০২৬ | ০৫:৪০ সকাল ৪১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নিগার সিদ্দিক কলেজে টাকার বিনিময়ে অবৈধ শিক্ষক নিয়োগের অভিযোগ | নেপথ্যে ‌'অধ্যক্ষ ও সভাপতির সিন্ডিকেট

​চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে অধ্যক্ষ আবু নাসির এবং গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসানের সরাসরি যোগসাজশে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা ও সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, গত জুনে কলেজের বাংলা বিভাগে 'আরলিজা খাতুন' নামের এক ব্যক্তিকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে কলেজের শিক্ষার পরিবেশ চরমভাবে হুমকির মুখে পড়েছে। ​অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি বিধিবহির্ভূতভাবে কোনো প্রকার উন্মুক্ত বিজ্ঞপ্তি বা স্বচ্ছ নিয়োগ পরীক্ষা ছাড়াই বাংলা বিভাগে আরলিজা খাতুনকে ডিগ্রি শাখাতে নিয়োগ দেখিয়ে একাদশ- দ্বাদশ শ্রেণিতে সমন্বয় করা হয়েছে। অথচ ডিগ্রি শাখাতে বাংলা বিভাগে যে তিন জন শিক্ষকের নাম আছে সেখানেও আরলিজার নাম নেই। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, কলেজের শিক্ষক হাজিরা খাতা কিংবা ব্যানবেইজের (BANBEIS) নথিপত্রে আরলিজা খাতুন নামে কোনো শিক্ষকের অস্তিত্ব ইতিপূর্বে ছিল না। এমনকি কলেজের কর্মরত কোনো শিক্ষক বা কর্মচারীও আরলিজা খাতুন নামে কাউকে চেনেন না বা কখনো দেখেননি বলে জানিয়েছেন।  শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, এনটিআরসিএ (NTRCA) বা যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ ছাড়া কোনো বেসরকারি কলেজে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। অথচ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নাসির এবং গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসান মিলে নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে এই নিয়োগ দিয়েছেন। স্থানীয় সচেতন মহলে জোর গুঞ্জন উঠেছে, বাংলা বিভাগে আরলিজা খাতুনের এই নিয়োগের জন্য ২৫ থেকে ৩০ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে এবং ​যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে। এতে গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসান এবং অধ্যক্ষ আবু নাসির তাদের পদ ও ক্ষমতার প্রভাব খাটিয়ে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক বিধি শিথিল করেছেন। আরও অভিযোগ রয়েছে, সাধারণ সদস্যদের না জানিয়ে, শূন্যপদের তথ্য গোপন করে এবং রেজুলেশন ও শিক্ষক-কর্মচারীগণের স্বাক্ষর জালিয়াতি করে এই ভুয়া নিয়োগকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। আর এই অবৈধ নিয়োগের খবর জানাজানি হওয়ার পর থেকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।  কলেজের শিক্ষকদের মতে, যে প্রতিষ্ঠানে শিক্ষকেরাই এমন কাজের সঙ্গে জড়িত, সেখানে শিক্ষার্থীদের নৈতিকতা বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয়।  ​এইসব অনিয়মের বিষয়ে ১৪ জুলাই নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নাসিরের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে রাজি হননি। পরবর্তীতে তিনি সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে বলে দাবি করলেও নিয়োগ সংক্রান্ত বৈধ কাগজপত্র, শিক্ষক হাজিরার প্রমাণ বা এনটিআরসিএ-এর অনুমোদন দেখাতে ব্যর্থ হন। অন্যদিকে, গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এবং জালিয়াতির প্রমাণ লুকাতে বিভিন্নভাবে অধ্যক্ষ ও সভাপতি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট উচ্চপদস্থ শিক্ষা কর্মকর্তা, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি স্থানীয় সচেতন মহল জোর দাবি জানিয়েছেন অনতিবিলম্বে যেন এই নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। আর তদন্তের মাধ্যমে এই দুর্নীতিবাজ চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৩ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৩ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৫ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

৯ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

১০ ঘন্টা আগে
ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

১০ ঘন্টা আগে
রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

১১ ঘন্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

১১ ঘন্টা আগে
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।