লগইন
জমি দখলের অভিযোগ, পুলিশের নীরবতা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:০০ সকাল ১৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
মিরপুরে রাড্ডা সেন্টারে তান্ডব ও লুটপাট | জমি দখলের অভিযোগ, পুলিশের নীরবতা

রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ-ফ্যামিলি প্ল্যানিং (এমসিএইচ-এফপি) সেন্টারে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে এক ভয়াবহ তান্ডবের অভিযোগ উঠেছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ সম্পূর্ণ কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় মূল্যবান চিকিৎসাসামগ্রী ও টিকাদানের প্রয়োজনীয় সরঞ্জামও লুট করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এই ঘটনায় প্রায় দেড় কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। দীর্ঘ ৫০ বছর ধরে সরকারের অংশীদারত্বের মাধ্যমে পরিচালিত এই প্রতিষ্ঠানটি দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা নামমাত্র মূল্যে প্রদান করে আসছিল।

হামলার সময় শিশুদের টিকাদানের রেজিস্টার খাতাটিও লুট করা হয়েছে, যা শিশুদের পরবর্তী টিকাপ্রাপ্তি নিশ্চিত করার জন্য অপরিহার্য। দুটি মূল্যবান আলট্রাসনোগ্রাম মেশিনও চুরি গেছে, যার ফলে দরিদ্র গর্ভবতী মায়েরা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন। হামলাকারীরা এমসিএইচ-এফপির জমিতে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ লেখা একটি সাইনবোর্ড স্থাপন করে গেছে। স্থানীয়দের ধারণা, রাড্ডার প্রায় ১০ কাঠা জমিকে ঘিরে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নেতৃত্বে জমি দখলের উদ্দেশ্যে এই ধ্বংসযজ্ঞ ঘটানো হয়েছে এবং এর পেছনে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাদেরও মদদ ছিল। যদিও অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা। শাহ আলী থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্রটি যেখানে ২০০ থেকে ২৫০ জন লোক ভারী যন্ত্রপাতি নিয়ে গুঁড়িয়ে দিল, সেখানে ঘটনার পরদিন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। পুলিশ এ পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছে, তারা মূলত ভাড়া করা শ্রমিক বলে জানা গেছে, প্রকৃত পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনা কি বিচ্ছিন্ন? এর আগেও কুয়াকাটায় দোকান দখল, লালমনিরহাটে বিচারাধীন জমি দখল এবং নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের সহায়তায় বাড়ি দখলের মতো ঘটনায় বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও কিছু নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তবে এটি বিচার প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। রাড্ডার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম উদাসীনতা ও রহস্যজনক নীরবতাকেই প্রকটভাবে তুলে ধরেছে। স্থানীয় প্রভাবশালী মহলের জমি দখলের অপচেষ্টা এবং রাজনৈতিক পরিচয়ের আড়ালে সংঘটিত এই তান্ডব প্রমাণ করে যে, আইনের প্রয়োগ শিথিল হলে দখলদাররা কতটা বেপরোয়া হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন উঠেছে, সরকার কি দখলদারদের পেশিশক্তিকে বড় করে দেখবে, নাকি আইনের শাসন এবং সাধারণ মানুষের কল্যাণকে গুরুত্ব দেবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

৩ ঘন্টা আগে
কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

৩ ঘন্টা আগে
খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

৫ ঘন্টা আগে
২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

শিক্ষামন্ত্রী

৫ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৯ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

১২ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

১৩ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

১৪ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

১৪ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।