লগইন
জামায়াতের বিরুদ্ধে যুবদলের তীব্র প্রতিবাদ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ নভেম্বর, ২০২৬ | ০৩:০০ রাত ৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে চাঁদাবাজি অভিযোগ | জামায়াতের বিরুদ্ধে যুবদলের তীব্র প্রতিবাদ

মেহেরপুর জেলা জামায়াতের এক সংবাদ সম্মেলনে চাঁদাবাজি, সন্ত্রাসবাদ, ব্যবসায়ী নির্যাতন এবং টর্চার সেল পরিচালনার মতো গুরুতর অভিযোগে যুবদলের নাম জড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর জেলা যুবদল। সংগঠনটি দাবি করেছে, অভিযোগপত্রে উল্লিখিত ‘মিঠুন’ নামের ব্যক্তিটি যুবদলের কোনো ইউনিটে কোনো পদাধিকারী নন এবং তার ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য সংগঠন কোনো দায়ভার গ্রহণ করবে না।

গত শুক্রবার জামায়াতের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উত্থাপনের একদিন পর, গতকাল শনিবার (৩১ অক্টোবর) জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ ও সাধারণ সম্পাদক মো. কাওছার আলী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

প্রতিবাদলিপিতে যুবদল উল্লেখ করেছে, যদি কেউ যুবদলের নাম ও পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস বা সাধারণ মানুষকে হয়রানি করে, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে। সংগঠনটি স্পষ্ট জানিয়ে দেয়, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। উত্থাপিত অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে যুবদল।

তারা আরও বলেছে, কোনো প্রকার প্রমাণ ছাড়াই একজন ব্যক্তির কর্মকাণ্ডের দায়ভার একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনের ওপর চাপিয়ে দেওয়ার অপপ্রয়াস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

জেলা যুবদল তাদের প্রতিবাদলিপিতে পুনরায় নিশ্চিত করেছে যে, সংগঠনটি কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। তারা সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪৯ মিনিট আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৫০ মিনিট আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

১ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

১ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

২ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

২ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৩ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা

৪ ঘন্টা আগে
খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা

কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত

তরুণদের জন্য সহজ অর্থায়নের সুযোগ

৫ ঘন্টা আগে
তরুণদের জন্য সহজ অর্থায়নের সুযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।