লগইন
গৃহায়ন মন্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ অক্টোবর, ২০২৬ | ১০:০০ দুপুর ১৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
ভবন নির্মাণ শেষে ‘অকুপেন্সি সার্টিফিকেট’ তদারকিতে নতুন কড়াকড়ি | গৃহায়ন মন্ত্রী

দেশের আবাসন খাত ও পরিকল্পিত নগরায়ণকে একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনতে বড় শহর থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বহুতল ভবন নির্মাণের পর ‘অকুপেন্সি সার্টিফিকেট’ বা ব্যবহারের অনুমতিপত্র দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আসছে। এখন থেকে ভবন নির্মাণের ক্ষেত্রে স্থাপত্য, কাঠামোগত এবং বৈদ্যুতিক নকশার সমন্বিত অনুমোদন ও কঠোর তদারকি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

মন্ত্রী জানান, একটি সুপরিকল্পিত নগরী গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু সমন্বিত কার্যক্রম শুরু হয়েছে। নকশা অনুমোদনের পর ভবনটি সেই অনুযায়ী তৈরি হয়েছে কিনা, তা নিশ্চিত করতে অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার সময় সংশ্লিষ্ট স্থপতি বা ডিজাইনারদের প্রত্যয়নপত্র বাধ্যতামূল করা হবে।

তিনি উল্লেখ করেন, সরকারের আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট (ইউডিডি) দেশের পরিকল্পিত উন্নয়নে প্রথমবারের মতো ১০ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় প্রথমে বিভাগীয় ও মেট্রোপলিটন শহর এবং পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিটি এলাকার জন্য বাস্তবমুখী মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। জমি ব্যবহারের উপযুক্ততা নির্ধারণ করে নির্দিষ্ট জোনিংয়ের মাধ্যমে আবাসিক ও বাণিজ্যিক এলাকা আলাদা করা হবে।

গৃহায়ন মন্ত্রী বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনার জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের প্রয়োজন। এজন্য দেশে একটি নতুন ও উপযুক্ত শুমারি পরিচালনা করা জরুরি হয়ে পড়েছে, যার তথ্যের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদি আবাসন পরিকল্পনা সাজানো সম্ভব হবে।

রাজধানীর পরিকল্পিত আবাসন ও নকশা বহির্ভূত ভবন প্রসঙ্গে তিনি বলেন, রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয়ের আওতাধীন ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় নকশা ছাড়াই অনেক ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনগুলো চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিয়ে প্রধানমন্ত্রী নিজেই ৬ বার বৈঠক করেছেন।

তিনি জানান, গুলশান, বনানী ও বারিধারা এলাকার প্রায় ৪ হাজার ৩০০টি বাড়ির মধ্যে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশে নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক বা সোকওয়েল তৈরি করা হয়নি। এমনকি অনেক বড় আবাসন নির্মাতা প্রতিষ্ঠানও বর্জ্য শোধনের জন্য এসটিপি বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেনি। এ বিষয়ে সচেতনতা বাড়াতে এবং লেকের পানি দূষণমুক্ত রাখতে স্থানীয় উন্নয়ন কমিটি ও ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্টদের সাথে একাধিক বৈঠক করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, নগর উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে গত সাত মাসে রাজউকের আদলে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন ছয়টি উন্নয়ন কর্তৃপক্ষ (ডেভেলপমেন্ট অথরিটি) গঠন করা হয়েছে। এগুলো হলো- ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর ও বরিশাল। পর্যায়ক্রমে বগুড়াতেও নতুন কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনা রয়েছে। এছাড়া, অনুমোদিত নকশার বাইরে নির্মিত ভবনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি নতুন বিধিমালা তৈরি করা হচ্ছে, যা আগামী এক মাসের মধ্যে মন্ত্রিসভায় পেশ করা হতে পারে।

দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি অর্থায়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উন্নত দেশের মতো বাংলাদেশেও ৩০ বছর মেয়াদি মর্টগেজ সুবিধা চালু করা প্রয়োজন। বেসরকারি আবাসন খাতের জন্য নতুন নীতিমালার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন নিয়ম অনুযায়ী আগের প্রকল্পগুলোর কাজের অগ্রগতির ওপরই আবাসন ব্যবসায়ীদের পরবর্তী অনুমোদন নির্ভর করবে।

বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে বাসযোগ্যতায় ঢাকার অবস্থান ১৭১তম উল্লেখ করে মন্ত্রী বলেন, জনঘনত্ব বেশি হওয়ায় ঢাকাকে বাসযোগ্য করে তোলা বড় চ্যালেঞ্জ। গত ৫ অক্টোবর বিশ্ব বসতি দিবসে প্রধানমন্ত্রীও নিরাপদ আবাসনের চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। সরকারের পাশাপাশি নাগরিক সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা গেলে একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

২ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৫ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৬ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৭ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৯ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৯ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

১৪ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।