ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী।
আজ সকালে সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে পৌঁছালে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করেন।