আলমডাঙ্গায় স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগে বাড়িতে ডেকে নিয়ে হত্যা : অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী হেলাল গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগে বাড়িতে ডেকে নিয়ে হত্যা : অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী হেলাল গ্রেফতার
আলমডাঙ্গায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে চয়ন আলী (৪৯) নামে এক ব্যক্তিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বাড়িতে আটকে রেখে হত্যা করা হয়েছে। হত্যাকারী মালয়েশিয়া প্রবাসী হেলাল মিয়াকে রাতেই আলমডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডেকে নেওয়ার পর আলমডাঙ্গা শহর হয়ে ওসমানপুর গ্রামের নতুনপাড়ায় নিজ বাড়িতে নিয়ে চয়নকে আটকে রেখে নির্যাতন করে হত্যা করা হয় বলে স্বজনদের অভিযোগ। পরে চয়নের মরদেহ ভ্যান ভাড়া করে হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে এলাকাবাসি। হেলালের দাবী তাকে মারধর করার পর ঘরে আটকে রাখলে সে সিলিং ফ্যানের সাথে উড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্ত শেষে বুধবার বাদ আছর হারদী বাতুলস সালাম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এঘটনায় রাতেই নিহত চয়েন আলীর স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছে।
গ্রেফতারের পর প্রবাসী হেলাল মিয়া জানান, তার স্ত্রী লাবনীর সাথে প্রায় ১ বছর ধরে পরোকিয়া সম্পর্ক ছিল চয়েনের। মালয়েশিয়া থেকে বাড়ি আসার পর জানতে পারি। চয়েন ও লাবলী তাদের সম্পর্ক আরও দৃঢ় করতে তার মেয়ে নুপুরকে গ্রামেই বিয়ে দিয়েছে। মেয়ে শ^শুড়বাড়ি চলে যাওয়ার পর তারা আরও বেশি ঘনিষ্ট হয়ে পড়ে। বাড়িতে এসে লাবনীর মোবাইলে চয়েনের সাথে ঘনিষ্টতার প্রমাণও পায় হেলাল। হেলালকে শিক্ষা দেওয়ার জন্য তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। তাকে মারধর করার পর তার আত্ম্রীয়দের হাতে তুলে দেওয়ার জন্য ঘরে আটকিয়ে রাখা হয়। এরই মধ্যে সে গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। সে দ্রুত একটি ভ্যান ভাড়া করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই প্রযুক্তি ব্যবহার করে হারদী এলাকা থেকে ভোররাতে হেলাল মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসে।
নিহত চয়ন আলী আলমডাঙ্গা উপজেলার হারদী মোহনপাড়ার সাজ্জাদ হোসেন গদার ছেলে। দীর্ঘদিন ধরে হারদী কৃষি ক্লাব বাজারে চপ, বড়াসহ বিভিন্ন ভাজাপোড়া খাবার বিক্রি করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ছেলে মারুফ জানান, মঙ্গলবার সকালে হেলাল মিয়া মোবাইল ফোনে তার বাবা চয়ন আলীকে ডেকে নেন। পরে চয়নের মোবাইল ফোন থেকেই হেলাল তাকে ফোন করে দাদি ও মাকে ওসমানপুরে নিয়ে যেতে বলেন। বাবার সঙ্গে কথা বলতে চাইলে হেলাল জানান, চয়নকে ঘরে আটকে রাখা হয়েছে। একই সঙ্গে চয়নের কাছে টাকা পাওনা রয়েছে দাবি করে স্ট্যাম্পে লিখিত নেওয়ার কথাও বলেন তিনি।
মারুফ বলেন, হেলালের কথামতো তিনি আলমডাঙ্গা থেকে স্ট্যাম্প কিনে ওসমানপুর যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় মনির নামে এক আত্মীয়কে সঙ্গে যাওয়ার কথা বলেন। মনির হেলাল উদ্দিনকে ফোন করলে তিনি জানান, চয়নকে ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, হেলাল কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর স্ত্রীর সঙ্গে চয়ন আলীর সম্পর্কের বিষয়টি জানতে পারেন বলে স্থানীয়দের দাবি। তিনি আবার মালয়েশিয়ায় ফিরে যাওয়ার জন্য টিকিটও কেটেছিলেন বলে জানা গেছে।
স্থানীয়সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের ইয়ামিনের ছেলে হেলাল মিয়ার সঙ্গে ওসমানপুর গ্রামের হাবিবুর রহমান হাবির মেয়ে লাবনীর বিয়ে হয় প্রায় দেড় যুগ আগে। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর হেলাল জীবিকার জন্য মালয়েশিয়ায় চলে যান এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন।
স্থানীয়দের দাবি, প্রায় ১৫ বছর আগে শ্বশুরবাড়ি থেকে পৃথক হয়ে হেলাল বাগানের মধ্যে একটি পাকা বাড়ি নির্মাণ করেন। সেখানে স্ত্রী লাবনী ও তাদের মেয়ে নুপুর বসবাস করতেন। স্থানীয়দের ভাষ্য, লাবনীর সঙ্গে প্রায় ১ বছর ধরে চয়ন আলীর ধর্ম আত্মীয়তার সম্পর্ক ছিল। সেই সূত্রে ওই বাড়িতে চয়নের যাতায়াত ছিল।
স্থানীয় কয়েকজনের দাবি, হেলাল মালয়েশিয়ায় থাকার সময় লাবনীর সঙ্গে চয়ন আলীর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। দেশে ফিরে হেলাল এ বিষয়টি জানতে পারেন। তারপরই এ ঘটনা।
চয়নকে কীভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। কেউ কেউ শ্বাসরোধ বা শরীরের স্পর্শকাতর স্থানে আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। তবে এসবের কোনোটি এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের স্বজনদের আরও অভিযোগ, এ ঘটনায় শুধু হেলাল ও তার স্ত্রী লাবনী নয়, অন্য কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
নিহতের মা বেদানা খাতুন জানান, সকালে হেলাল ফোন করে তার ছেলেকে ডেকে নেন। পরে চয়নের মোবাইল ফোন থেকে তার নাতিকে জানানো হয়, চয়নের কাছে টাকা পাওনা রয়েছে। চয়নকে হেলালের বাড়িতে আটকে রাখার খবর পেয়ে তিনি ওসমানপুরে যান। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে জানতে পারেন, তার ছেলেকে মেরে ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চয়নের স্বজনরা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করার দাবি করেন।
ঘটনার পর থেকে হেলাল মিয়া ও তার স্ত্রী লাবনীকে এলাকা থেকে পালিয়ে যায়। তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, ঘটনার পরপরই তারা সেখান থেকে চলে গেছেন।
এদিকে চয়ন আলীর মৃত্যুর ঘটনায় ওসমানপুরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে চয়নকে ডেকে নেওয়া হয়েছিল, বাড়িতে কী ঘটেছিল এবং কারা তার মৃত্যুর সঙ্গে জড়িত এসব প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে।
আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে। রাতেই প্রযুক্তির সহায়তায় হেলালকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুমারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা ও টেস্ট পরীক্ষার ফল প্রকাশ
১৬ ঘন্টা আগে