লগইন
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬ | ০৮:২৩ রাত ১১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করা, মজুত ও বিক্রির হিসাব যাচাই এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে আলমডাঙ্গায় ব্যস্ত দিন কাটিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের আইন অধিশাখার যুগ্ম সচিব আবু হেনা মো. মুস্তাফা কামাল। রোববার (২৫ অক্টোবর) সকালে কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা এবং বিভিন্ন এলাকার সার ডিলারদের গুদাম পরিদর্শন করেন তিনি। এ সময় আলমডাঙ্গা পৌরসভার বিসিআইসি সার ডিলার মেসার্স আব্দুল বারীর গুদামে সার সংরক্ষণ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন যুগ্ম সচিব।

সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে ২০২৬-২৭ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানে কৃষকদের উদ্দেশে বক্তব্য দেন এবং কৃষি উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের গুরুত্ব তুলে ধরেন।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভায় যোগ দেন যুগ্ম সচিব। সভায় উপজেলার সব বিসিআইসি ও বিএডিসি সার ডিলারের সঙ্গে কথা বলেন তিনি। সারের মজুত, বিক্রি ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং মাঠপর্যায়ে কৃষকের কাছে সার পৌঁছানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন।

বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা পৌরসভা, ডাউকি ইউনিয়ন ও নাগদাহ ইউনিয়নের বিসিআইসি সার ডিলারদের গুদাম পরিদর্শন করেন তিনি। এ সময় গুদামে সংরক্ষিত সারের অবস্থা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পৌরসভার বিসিআইসি সার ডিলার মেসার্স আব্দুল বারীর গুদামের সংরক্ষণব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সারের সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে শুধু গুদামে সারের মজুত দেখাই যথেষ্ট নয়; বরাদ্দ, উত্তোলন, বিক্রি ও অবশিষ্ট মজুতের হিসাবের মধ্যেও সামঞ্জস্য থাকা জরুরি। একই সঙ্গে কৃষকেরা সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পাচ্ছেন কি না, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ কারণে মাঠপর্যায়ে সরেজমিনে পরিদর্শন ও ডিলারদের সঙ্গে মতবিনিময়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের আইন অধিশাখার যুগ্ম সচিব আবু হেনা মো. মুস্তাফা কামাল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবাশীষ কুমার দাস। সভা পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা মুজাইল নাবিলা এবং বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের মধ্যে আব্দুল বারী, হারুন অর রশিদ, জনির উদ্দিন, আসিফ আল নূর তানিম, এনামুল হক, ফারুক আলম টুটুল, ফজলুল হক, শেখ সাইফুল ইসলাম, শেখ আব্দুর জব্বার, মামুন অর রশিদ ও দেলোয়ার হোসেনসহ অন্যরা।

উল্লেখ্য, সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মো. মুস্তাফা কামাল ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় সরকারি সফর করেন। সফরের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে সার ডিলারদের দোকান ও গুদাম পরিদর্শন এবং কৃষক, ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকেই রোগীদের দীর্ঘ সারি, সুচিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা

৫৬ মিনিট আগে
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকেই রোগীদের দীর্ঘ সারি, সুচিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা

নিরাপত্তাশঙ্কায় অনূর্ধ্ব-১৭ কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

৫৬ মিনিট আগে
নিরাপত্তাশঙ্কায় অনূর্ধ্ব-১৭ কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

১ ঘন্টা আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

কোটচাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

১ ঘন্টা আগে
কোটচাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চালক নিহত

৪ ঘন্টা আগে
চালক নিহত

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, এরপর পুত্রের শোকে প্রাণ হারালেন বাবাও

৪ ঘন্টা আগে
বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, এরপর পুত্রের শোকে প্রাণ হারালেন বাবাও

ঝিনাইদহে কাগজপত্রবিহীন ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক, পাচারের অভিযোগ

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে কাগজপত্রবিহীন ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক, পাচারের অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতার অভিযোগে ৪ আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতার অভিযোগে ৪ আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

বিএফএসএ চেয়ারম্যান

৬ ঘন্টা আগে
বিএফএসএ চেয়ারম্যান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।