লগইন
আলমডাঙ্গার মোনাকষা বাজারের বিপুলের কফি শপে পুলিশের অনলাইন জুয়া বিরোধী অভিযান : ৩ যুবক গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ অক্টোবর, ২০২৬ | ০৪:৫২ দুপুর ৪৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার মোনাকষা বাজারের বিপুলের কফি শপে পুলিশের অনলাইন জুয়া বিরোধী অভিযান : ৩ যুবক গ্রেফতার

আলমডাঙ্গার পাইকপাড়া ক্যাম্প পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় ৩ যুবককে হাতে নাতে গ্রেফতার করেছে। ৬ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারের বিপুলের কফি শপের মধ্য থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে তিনটি স্মার্টফোন, ছয়টি সিমকার্ড ও চারটি এটিএম কার্ড জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে অনলাইন জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে বিপুলের কফি শপে প্রায় রাতেই কয়েকজন যুবক অনলাইনে জুয়া খেলা করে। এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগতরাত দেড়টার দিকে আলমডাঙ্গা থানার পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মোনাকষা বাজারে বিপুল উদ্দিনের কফি শপে অভিযান পরিচালনা করেন। অভিযানে পারকুলা বাজারপাড়ার মৃত শেখ তৌহিদ আলমের ছেলে শেখ হাবিবুল্লাহ হামিম (২১), পাইকপাড়া ঘোষপাড়ার আকতার মালিথার ছেলে নাঈম ইসলাম (২২) ও পারকুলা দাসপাড়ার শামিমুজ্জামানের ছেলে সিহাবুজ্জামানকে (২৩) গ্রেফতার করে।

পুলিশ জানায়, অভিযানের সময় আটক তিনজনের নিকট থেকে তিনটি স্মার্টফোন, ছয়টি সংযোগ সিম এবং চারটি এটিএম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রাতেই জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-০৮, তারিখ ০৭/১০/২০২৬ খ্রিষ্টাব্দ, জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর ১৬/১৭/১৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে আটক তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, অনলাইন জুয়ার বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশের এমন কঠোর অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয়। জুয়ার কারণে অনেক তরুণ-যুবক সর্বস্বান্ত হয়ে পড়ছেন এবং পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে জুয়ার সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়া, অনলাইন জুয়া ও এর সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনসমাগমস্থল কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

১৯ মিনিট আগে
দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

২১ মিনিট আগে
মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদা রহমান

১ ঘন্টা আগে
ডা. জুবাইদা রহমান

দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

২ ঘন্টা আগে
দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

২ ঘন্টা আগে
পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

৪ ঘন্টা আগে
জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

৪ ঘন্টা আগে
দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৭ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৭ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।