সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন | ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে
শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন সোমবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিজের ফেসবুক পোস্টে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন উল্লেখ করেন, “আলহামদুলিল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি ও জবি চ্যান্সেলর কর্তৃক পূর্ব প্রদত্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। এবার পুরোদমে প্রস্তুতি নেওয়ার পালা। সবার সহযোগিতা চাই।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র আগ্রহ বিদ্যমান ছিল। এই ঘোষণা আসায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি
১০ ঘন্টা আগে
বিবিএ পাসের পরই কি এমবিএ, নাকি আগে প্রয়োজন কাজের অভিজ্ঞতা?
১৫ ঘন্টা আগে
মাহাতো সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় গড়ে উঠল বিশেষ কুড়মালি পাঠশালা
১৯ ঘন্টা আগে