লগইন
১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে সাতক্ষীরায়  যুবকের যাবজ্জীবন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:০৩ দুপুর ২০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ খুলনা বিভাগ
১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রওশন শেখ পাটকেলঘাটা থানার গণেশপুর এলাকার বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামরুল শেখ।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার পথে গণেশপুর বাজার এলাকায় রওশন শেখের চায়ের দোকানের পেছনে যায়। সেখানে খাবার দেওয়ার কথা বলে তাকে একটি মুরগির খামারের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা কামরুল শেখ পাটকেলঘাটা থানায় মামলা করেন। ২০২৫ সালের ২৩ মে মামলাটি দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন।

রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর শেখ আলমগীর আশরাফ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ শুনানি করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ। তবে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

২ মিনিট আগে
দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

৪ মিনিট আগে
মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদা রহমান

১ ঘন্টা আগে
ডা. জুবাইদা রহমান

দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

২ ঘন্টা আগে
দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

২ ঘন্টা আগে
পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

৪ ঘন্টা আগে
জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

৪ ঘন্টা আগে
দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৭ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৭ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।