লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
হারদী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশিকুজ্জামান ওল্টু


আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তরুণ প্রজন্মের প্রতিনিধি আশিকুজ্জামান ওল্টু। ওই ইউনিয়নের দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগের প্রভাবশালী নেতা নূরুল ইসলামকে প্রথমবারেই হারিয়ে তিনি এ বিজয় ছিনিয়ে নিলেন।


৩য় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে আশিকুজ্জামান ওল্টু আনারস প্রতীকে সর্বোচ্চ ৬৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাজাহান আলী চশমা প্রতীকে পেয়েছেন ৬৪০০ ভোট। তাছাড়া, নূরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮৫৪ ভোট ও হাতপাখা প্রতীকে আমিনুল হক পেয়েছেন ৪২৮ ভোট।


আশিকুজ্জামান ওল্টু হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। এলাকার জনপ্রিয় এ নেতা এবার প্রথমবারের মত ভোটের মাঠে নামেন। প্রথম বারেই তিনি প্রভাবশালী নূরুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হওয়ায় কর্মী-সমর্থকদের মাঝে বইছে খুশির জোয়ার।


বিজয়ী হওয়ার পর নিজের অনুভুতি কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, আমার এ বিজয় হারদী ইউনিয়নের প্রতিটি ভোটারের বিজয়। তাদের এই সহযোগিতা ও ত্যাগের কথা আমি কখনও ভুলবো না। তৃণমূলের মানুষের ভাগ্যের উন্নয়নই দেশের উন্নয়ন। হারদী ইউনিয়নবাসীর উন্নয়নে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। সুখে-দুঃখে হারদী ইউনিয়নবাসীর পাশে থাকার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তাদের আপনজন হিসেবে দায়িত্ব পালন করে যেতে চাই। সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।


২৮ নভেম্বর আলমডাঙ্গা উপজেলার ১৫টির মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচন বড় ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। হারদী ইউনিয়নে ১১ কেন্দ্রে মোট বুথ সংখ্যা ছিল ৭২টি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।