লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২০ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
হরিণাকুন্ডুর রেসিডো ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃত্যু, ডাক্তারসহ ৫ জনের নামে মামলা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডুতে রেসিডো নামে একটি বেসরকারী ক্লিনিকে অপারেশনের পর নবজাতকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রামনগর গ্রামের মজনু মিয়ার মেয়ে মহিমা খাতুন নামে এক প্রসূতিকে ভর্তি করা হয় হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে সেখানে সেবা না পেয়ে হাসপাতাল মোড়ের আক্তারুজ্জামান কুসুমের মালিকানাধীন রেসিডো ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির পর তাকে সিজার করা হয়। একটি নবজাতকের জন্ম দেন মহিমা খাতুন।

সিজারের পর নবজাতকের হেড ডেমারেজ হয়েছে বলে জানাই ক্লিনিক কর্তৃপক্ষ। পরিস্থিতি বেগতিক দেখে ক্লিনিক মালিক শিশু বিশেষজ্ঞের কাছে নেওয়ার জন্য পরামর্শ দেন। ঝিনাইদহ নেওয়ার পথে নবজাতক মারা যায় বলে স্বজনরা জানান। ডাঃ আলমগীর হোসেনের তত্বাবধানে প্রসূতিকে সিজার করা হয়। ডা. আলমগীরের সিজার করার বৈধতা আছে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে গত ১৯ জানুয়ারি বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটখোলা পাঁচলিয়া গ্রামের শাহাবুল হোসেনের স্ত্রী আসমা খাতুনকে ভর্তি করা হয় হাসপাতাল মোড়ের অনুমোদনহীন নিউ রেসিডো ক্লিনিকে।

সেখানে অপারেশন করেন হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রশিদ। সিজার অপারেশনের পর নবজাতকের মৃত্যু হয়। এঘটনায় নবজাতকের পিতা শাহাবুল হোসেন ডা. জামিনুর রশিদসহ ৫ জনের নামে মামলা করেন। হরিণাকুন্ডুতে মাঝে মাঝেই প্রসূতি বা নবজাতকের মৃত্যু হচ্ছে, কিন্তু কোন প্রতিকার পাচ্ছে না। তদন্তের নামে প্রহসন করা হচ্ছে। জানা গেছে, হরিণাকুন্ডুতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ১১টি। এর মধ্যে ক্লিনিক ৬টি ও ডায়াগনস্টিক সেন্টার ৫টি।

লাইসেন্স না থাকলেও অবাধে এসব বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোচলছে। এগুলোর বেশিরভাগই উপজেলার হাসপাতাল মোড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারেই নাকের ডগায় এসব হাসপাতাল-ক্লিনিক চললেও কোন ব্যবস্থা নেওয়া হয় না। কারণ হাসপাতালের চিকিৎসকদের ইন্ধনে এ সব অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলো চলছে। ফলে হাসপাতাল-ক্লিনিকগুলোর দালালেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী ভাগিয়ে নিয়ে যায়। প্রসূতি ও নবজাতকের মৃত্যুর বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন আমি একটু ব্যাস্ত আছি। তবে খবর পেয়েছি। দ্রæতই আমি খোজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

৩ মিনিট আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৬ মিনিট আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।