স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করলেন আলমডাঙ্গার ভালাইপুরের ফাতেমা
স্বামীকে তালাক দিয়ে ২ মাসের পরিচিত পরকিয়া প্রেমিককে বিয়ে করলেন আলমডাঙ্গার ভালাইপুরের ফাতেমা খাতুন। ১ অক্টোবর সে তার স্বামীকে তালাক দিয়ে পরকিয়া প্রেমিক আলমডাঙ্গার রাধিকাগঞ্জের সেলিম হোসেনকে বিয়ে করেছে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে ফাতেমা প্রেমিক সেলিমের বাড়িতে উঠে। জানাজানি হলে উৎসুক জনতা সেলিমের বাড়িতে ভিড় জমায়।
জানাগেছে, উপজেলার ভালাইপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুনের প্রায় ৩ বছর আগে একই গ্রামের আব্দুল খালেকের সাথে বিয়ে হয়। গত প্রায় ২ মাসে আগে ফাতেমা খাতুনের সাথে মোবাইল ফোনে আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের আব্দুল কুদ্দুসের ছেলে সেলিমের পরিচয় হয়। এর পর থেকে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে।
একপর্যায়ের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় গত ২/৩ দিন আগে ফাতেমা তার স্বামীর বাড়ি থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ঢাকায় চলে যায়। ফাতেমা জানায়, ঢাকায় যাওয়ার পর তার ব্যাক চুরি হয়ে যায়। পরে অন্যের মোবাইল থেকে সেলিমের সাথে যোগাযোগ করে ৩০ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গায় চলে আসে।
সকালে এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেলিমের বাড়িতে ভিড় জমায়। সংবাদ দেওয়া হয় ফাতেমার বাবা মাকে। দুপুর পরে স্বামী আব্দুল খালেককে তালাক দিয়ে ১ লাখ টাকা দেনমোহরে সেলিমের সাথে বিয়ে হয় ফাতেমার। সন্ধ্যায় ফাতেমার পিতা শহিদুল ইসলাম এসে তাকে বাড়িতে নিয়ে যায় বলে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
৯ ঘন্টা আগে