লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
স্ট্রোক করে মারা গেছেন আলমডাঙ্গার কৃতি সন্তান প্রকৌশলী আসাদুজ্জামান বিপ্লব

সিলেটের হবিগঞ্জে স্ট্রোক করে মারা গেছেন আলমডাঙ্গার কৃতি সন্তান প্রকৌশলী আসাদুজ্জামান বিপ্লব (৪৮)। তিনি সিলেটের হুরাইন হাই-টেক ফেব্রিকস লিমিটেডের সিনিয়র ম্যানেজার ছিলেন।


গত ২৭ নভেম্বর তিনি মিনি স্টোকে আক্রান্ত হন। স্বাস্থগত কারণে কর্মস্থল থেকে দুদিনের ছুটি নিয়ে বাসায় অবস্থান করছিলেন। গত ২৯ নভেম্বর বিকেলে তিনি আবার স্ট্রোক করেন। সে সময় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
গতকাল ভোরে লাশ বাড়িতে পৌঁছলে মা-বাপ, স্ত্রী সন্তানদের বুকফাটা আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে। শোকাচ্ছন্ন হয়ে পড়ে পুরো মহল্লা।


মৃত্যুকালে তিনি মা-বাপ, দু পুত্র সন্তান, তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাযা শেষে আলমডাঙ্গার দারুস সালাম কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।


আলমডাঙ্গার পরিচিত মুখ গোবিন্দপুর গ্রামের পশু চিকিৎসক গঞ্জের আলীর একমাত্র ছেলে ছিলেন আসাদুজ্জামান বিপ্লব। তিনি সরলসোজা, ভদ্র ও সদালাপী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।


মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। অন্যদিকে, আসাদুজ্জামান বিপ্লবের অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন আমরা নব্বই নামের বন্ধু সংগঠন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।