লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আন্তর্জাতিক
সৌদিতে কাল থেকে মাস্ক পরিধান আর বাধ্যতামূলক থাকছে না

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃ আগামীকাল ১৭ অক্টোবর থেকে সৌদি আরবে মাস্ক পরা বাধ্যবাধকতা থাকছে না। কোভিড-১৯ ভাইরাসের দুইডোজ গ্রহণকারীদের খোলা জায়গায় মাস্ক ব্যবহারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দীর্ঘ ১৪ মাস পর সৌদি আরবে মাস্ক পরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।করোনা ভাইরাস মহামারীর জন্য এতদিন জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। কিন্তু আগামীকাল ১৭ অক্টোবর থেকে সৌদি আরবে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। কোভিড-১৯ ভাইরাসের দুই ডোজ টিকা যাদের রয়েছে, তারা নির্দিষ্ট কিছু স্থান ছাড়া সবখানে মাস্ক ছাড়া চলাফেরা করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, আগামীকাল ১৭ অক্টোবর (রোববার) থেকে জনগণকে আর খোলা জায়গায় মুখে মাস্ক পরিধান করতে হবে না।সৌদির গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীতেও দুই ডোজ গ্রহণকারীদের জন্য প্রবেশাধিকার সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে। তবে দেশটিতে অবস্থানরত শ্রমিক এবং দর্শনার্থীদের এখনও সর্বদা মাস্ক পরতে হবে।এছাড়াও, সামাজিক দূরত্ব মেনে চলার কড়াকড়িও আর থাকবে না। এখন থেকে জনসমাবেশের অনুমতি দেওয়া হবে। এমনকি গণপরিবহন, রেস্তোরাঁ এবং সিনেমা হলগুলি সম্পূর্ণভাবে চালু করা যাবে।ক। মসজিদুল হারাম, মক্কা এবং মসজিদে নববী মদীনা কর্তৃপক্ষ সেখানে ধারণ ক্ষমতার সম্পূর্নটাই ব্যবহার করতে পারবে। তবে এক্ষেত্রে সেখানে কর্মরত কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরিধান করতে হবে, এবং উমরা, নামাজ, জিয়ারার জন্য আগের মতোই তাওক্কালনা এপের মাধ্যমে পূর্বানুমতি (এপয়েন্টমেন্ট) গ্রহণ করতে হবে। (এই অনুমতির ফলে হয়তো বেশি সংখ্যক উমরাকারী ও ভিজিটরদের এলাও করবে। তবে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট গ্রহণ ছাড়া কেউ যেতে পারবেন না।)খ। জনসমাগম স্থল , পাবলিক প্লেস, গণপরিবহন , রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ, সিনেমা ইত্যাদিতে বসার ফুল ক্যাপাসিটি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে এবং সামাজিক দুরত্ব নীতি রহিত করা হয়েছে।৩। সকল সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে টিকার ডোজ সম্পূর্ণ করার শর্ত বহাল থাকবে। তাই সরকারী বেসরকারী সকল কর্তৃপক্ষকে তাদের সেবাগ্রহনকারীদের তাওয়াক্কালনায় ইমিউন স্ট্যাটাস নিশ্চিত হয়ে প্রবেশানুমতি প্রদান ও কার্যক্রম পরিচালনার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে হবে।৪। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন ও উপস্থিতির হওয়ার ক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যার বাধ্যবাধকতা আর থাকবেনা।৫। তাওয়াক্কালনার মাধ্যমে স্বাস্থ্যগত অবস্থা নিরুপণ সম্ভব নয় এমন সকল জায়গায় সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিয়ম বহাল থাকবে।সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।