সকলের পরিচিত মুখ আলমডাঙ্গার আব্দুর রহমান জোয়ার্দ্দার আর নেই
আলমডাঙ্গা কলেজপাড়ার পরিচিত মুখ আব্দুর রহমান জোয়ার্দ্দার আর নেই ( ইন্না লিল্লাহি ----রাজিউন)। গতকাল ভোরে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দু সন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলমডাঙ্গা কলেজপাড়ার এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত রইচ উদ্দীন জোয়ার্দ্দারের মেজো ছেলে আব্দুর রহমান জোয়ার্দ্দার(৫৬)। তিনি দীর্ঘ বছর প্রবাস জীবনযাপন করেন। সম্প্রতি দেশে ফিরে হার্টের সমস্যায় আক্রান্ত হন।
কিছুদিন পূর্বে ঢাকার মেটোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওপেন হার্ট সার্জারি করা হয়। সার্জারির পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। জানাযা শেষে বাদ আছর আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় উল্লেখযোগ্য মানুষের সমাগম ঘটে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ও সেজো ভাই সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১৪ ঘন্টা আগে