লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
শৈলকুপায় লিচু বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের একটি লিচু বাগান থেকে শিরিনা খাতুন (৩৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চন্ডিপুর গ্রামের শাহপাড়ার একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিরিনা খাতুন ওই গ্রামের জুনাব আলীর মেয়ে। স্থানীয়রা জানায়, সকালে লিচু গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতালের মর্গে পাঠায়। শিরিনার মা হাজেরা বেগম জানান, ১৫ বছর আগে একই উপজেলার জুগিপাড়া গ্রামের মনজের আলীর সাথে শিরিনার বিয়ে হয়। পারিবারিক অশান্তির কারণে ৩ বছর আগে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। এর পর মনজের আলী আবারো তাকে গত ১০ দিন আগে শিরিনাকে বিয়ে করে। হাজেরা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে ছাড়িয়ে নেওয়ার পর মনজের আলী আমাদের বাড়িতে আসত। ভালো ব্যবহারও করতো। তারা আবারো সংসার করতে চাইলে আমরা তাদের আবারো বিয়ে দিই।

বিয়ের পর থেকে মনজেল আলী আবারো শিরিনাকে মারধর শুরু করে। আমরা কিছু বলতে গেলে আমাদেরও মারধর করতে যায়। গতকাল রাতেও তাকে মারধর করেছে। তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়ের লাশ যেভাবে হাটু গেড়ে আছে তাতে আমাদের সন্দেহ হয় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তার রিপোর্ট এলেই জানা যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।