লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২০ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
শৈলকুপায় এক সঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে এক সঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম। পাড়া প্রতিবেশি দুই ভাইকে দেখেছে কত প্রানবন্ত, অথচ আজ তারা মৃত। ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হওয়ার খবরটি গ্রামে পৌছানো মাত্রই শুরু হয় শোকের মাতম। যেন বিনা মেঘে বজ্রপাত।

নিহতরা হলেন, শৈলকুপার কাঁচোরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নাসির উদ্দীন (৪৫) ও তার ভাই ওয়াজি উল্লাহ নাফিস (২৬)। বুধবার সকালে তারা মানিকগঞ্জের বাথুলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

গ্রামের ইউপি মেম্বর রুমান জোয়ারদার জানান, নিহত দুই ভাই তারও আত্মীয়। সম্পর্কে চাচাতো ভাই। তিনি বলেন বুধবার সকালে নাসির ও নাফিস মটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌছালে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পারিবারিক সুত্রে জানা গেছে, বড় ভাই নাসির দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। করোনাকালীন সময়ে বাড়ি এসে ব্যবসা করতেন। তিনি আবারো সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এইজন্য ফাইজারের টিকা নিতে গিয়েছিলেন ঢাকায়। ছোট ভাই নাফিস ভারতে সবে মাত্র প্রকৌশল বিদ্যা শেষ করে এসেছেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহত পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

৭ মিনিট আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ মিনিট আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২২ মিনিট আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।