লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
শৈলকুপার কাচেঁরকোলে বিয়ের দাবীতে ৫ দিন ধরে অনশনে স্কুল ছাত্রী


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেঁরকোল জাঙ্গালিয়া গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অনশনে বসেছে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী। বিয়ে না করলে ওই বাড়িতেই সে আত্মহত্যা করবে বলে জানিয়েছে। এদিকে প্রেমিকা আকাশ হোসেন আক্কাস বিষয়টি আঁচ করতে পেরে আগে ভাগেই স্ত্রী সন্তান নিয়ে গ্রাম ছেড়েছে। পেশায় সবজি ব্যবসায়ী আকাশ হোসেন জাঙ্গালিয়া গ্রামের আলম খন্দকারের ছেলে। গ্রামবাসির অভিযোগ, সপ্তম শ্রেনীতে পড়ার সময় ওই কিশোরীকে নিজের বোন বলে আদর স্নেহ করতো আকাশ। পাশের দোকান থেকে নানা রকমের জিনিস কিনে দিত আকাশ।

ধীরে ধীরে মেয়েটি বড় হতে থাকে। বদলাতে থাকে সবজি ব্যবসায়ী আকাশের লোলুপ মান। পাশাপাশি বাড়ি হওয়ায় প্রায় রাতে আকাশ মেয়েটির বাড়িতে যাতায়াত করতো। আদর স্নেহ করার নামে মেয়েটির স্পর্শকাতর জায়গায় হাত দিতো। আর এতেই সর্বনাশ হয়ে যায় কৃষক পরিবারের ওই মেয়েটির। বড় ভাই সেজে অভিনয় করে গড়ে তোলে অবৈধ সম্পর্ক। কিন্তু লজ্জা ও ভয়ে কিছুই বলতে পারে না মেয়েটি। মাসের পর মাস আকাশ বড় ভাইয়ের অভিনয় করে ভোগ করতে থাকে। এক সময় বিষয়টি গ্রামে জানাজানি হয়ে পড়লে গ্রামে সালিশ বৈঠক বসলেও হতদরিদ্র হওয়ায় বিচার পায়নি। তারপরও থেমে থাকেনি আকাশের লম্পট্য। গত ২০ সেপ্টম্বর বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে নিয়ে আসে ঝিনাইদহ শহরের এক বন্ধুর বাসায়। ৫দিন রেখে তাকে ফেলে পালিয়ে যায় আকাশ।

মেয়েটি কোন উপায় না পেয়ে বাড়ি ফিরে যায় এবং গত ৫ অক্টোবর থেকে আকাশের গ্রামের বাড়িতে বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করেছে। অনশনকারী স্কুল ছাত্রীর পিতা শমসের শেখ জানান, ‘আমার মেয়েকে ফুসলিয়ে ও বিয়ে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে ধর্ষণ করেছে আকাশ। অনশনকারী স্কুল ছাত্রী জানায়, আমার সামনে এখন দুটি পথ খোলা হয় বিয়ে না হয় আত্মহত্যা। সবজি ব্যবসায়ী আকাশ হোসেন জানান, সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। মেয়েটির সাথে আমার কোন প্রেমের সম্পর্ক নেই। আর আমি তাকে কোন বিয়ের আশ্বাস দেইনি। তবে মেয়েটির পরিবারের সাথে আগে সুসম্পর্ক থাকলেও এখন নেই।

স্থৈানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, বিষয়টি জানার পরই উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। মেয়েটি এখনো অনশন চালিয়ে যাচ্ছে। কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সালাউদ্দিন জোয়ার্দার মামুন বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। এমন কিছু ঘটলে অবশ্যই লম্পট আকাশের শাস্তি হওয়া উচিত। শলকুপার কচুয়া তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেন জানান, ঘটনাটি আমি জানার পর ওই ছাত্রীর পরিববারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। শৈলক‚পা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ছাত্রীর অনশনের ঘটনায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।