লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
রাতে মোটরসাইকেল নিয়ে তর্কাতর্কি, সকালে বাড়ির সামনে থেকে বোমা সদৃশ্ বস্তু উদ্ধার


আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের ইউপি সদস্য মুনতাজ আলীর বাড়ির গেটের সামনে থেকে পুলিশ লাল টেপ জড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে ওসমানপুর-প্রাগপুর ফাঁড়ি পুলিশ। সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি দিতেই ওই বোমা সাদৃশ্য বস্তু রাখা হতে পারে বলে ধারণা করছেন ওই ইউপি সদস্যের।

গ্রামসূত্রে জানা যায়, সোমবার রাতে হারদী গ্রামের সাইফ নামে এক কিশোর মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ওসমানপুর গ্রামে ইউপি সদস্যের প্রতিবেশি জসিম উদ্দীনের ছেলে শিমুল ইসলাম নামে এক কিশোরকে ধাক্কা দেয়। এতে শিমুলের ডান পা ভেঙে যায়। দুই পায়ে আঘাত লাগে মোটরসাইকেল চালক সাইফের। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করেন স্থানীয়রা। দুর্ঘটনায় সাইফের ভেঙে যাওয়া মোটরসাইকেলটি গ্রামবাসি রাস্তা থেকে উদ্ধার করে ইউপি সদস্যের বাড়িতে রাখেন।


ইউপি সদস্য মুনতাজ আলী জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। নির্বাচনে জনসংযোগ শেষে মুনতাজ মেম্বর ও তার ছেলে রাত ১১টার দিকে বাড়ি ফেরেন। সে সমত তাদের বাড়ির সামনে অনেক মানুষকে জটলা করতে দেখেন। সে সময় মোটরসাইকেলে আহত শিমুলের চাচাতো ভাই শামসুল ইসলামের ছেলে সোহাগ ওরফে দুদ কয়েকজন ব্যক্তিকে নিয়ে ইউপি সদস্য মুনতাজের বাড়ি ঢুকে জোর করে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ইউপি মেম্বর তাতে বাঁধ সাধেন। তিনি স্থানীয় ফাঁড়ি পুলিশের হাতে মোটরসাইকেলটি তুলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুদু গালমন্দ করে চলে য়ায়।


ওই ঘটনার পর গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ইউপি সদস্য বাড়ি থেকে বের হয়ে দেখতে পান যে, গেটের সামনে লাল টেপে জড়ানো বোমা সাদৃশ্ বস্তু পড়ে আছে। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, একটি জর্দার কৌটায় লাল টেপ জড়িয়ে বোমার মত বস্তু ইউপি সদস্যের বাড়ির সামনে ফেলে রাখা হয়। সকালে খবর পেয়ে বস্তুটি উদ্ধার করা হয়েছে। তবে, এখনও ওই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।