লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুরে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেহেরপুর প্রতিনিধি। মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হাসান এর বিরুদ্ধে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা তথ্য প্রকাশের মাধ্যমে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ সিরিয়াল নিউজের মাধ্যমে সম্মানহানির অভিযোগে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দঃ বিঃ আইনের ৪৯৯/৫০০/৫০১/৫০৬ ধারায় ৬ জনের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন নিলুফার ইয়াসমিন রুপা। যার সি আর নং ২৯৯/২১।

মামলায় শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হাসানসহ সাংবাদিক আতাউর রহমান, তরিকুল ইসলাম, মিজানুর রহমান অপু, রানা নেওয়াজ ও সংস্কৃতিকর্মী রেক্সনাকে আসামি করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান রুপা এন্টারপ্রাইজের অফিস কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব তথ্য জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে নিলুফার ইয়াসমিন রুপা আরো জানান, চলতি বছরের আগস্ট মাসের বিভিন্ন তারিখে বাদীর নিকট থেকে মোবাইল ফোনে ১০ লক্ষ কখনো আবার ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দেওয়ায় গত ১৭ আগস্ট শ্যামবাজার পত্রিকায় “১০ বছরে কোটিপতি, কে রুপামনিসহ বিভিন্ন শিরোনামে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করতে থাকেন।

মেহেরপুরের আরো ১৫ জন বিশিষ্ট ব্যক্তির নামে সংবাদ প্রকাশের হুমকি দেয়া হয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রুপা আরো জানান, দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হাসানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ও প্রতারণার সংবাদ প্রকাশিত হয়েছে। অপরদিকে, মামলা প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর সকালে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।