লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুরে ছাত্রলীগের নেতাকর্মী সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে পৌর কমিউনিটি সেন্টারের কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রমূখ।

ছাত্রলীগের নেতাকর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষা অর্জন করতে হবে। আমাদের মেধা ও আত্ম দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। এই ছাত্রলীগ সংগঠন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠন।


ফরহাদ হোসেন এমপি আরো বলেন, রাজনীতির প্রথম সোফা হচ্ছে ছাত্রলীগ। মানুষের পাশে থেকে কাজ করতে হবে। ছাত্রলীগের কর্মী বঙ্গবন্ধুর স্বপ্নকে বুকে ধারণ করে গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাবে। ছাত্রলীগের বিশাল ইতিহাস ঐতিহ্য রয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যম থেকে ছাত্রলীগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


তিনি বলেন, ৭ ই মার্চ ঐতিহাসিক রেসর্কোস ময়দানে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করে অনেক নেতা কর্মীরা। বিএনপির ষড়যন্ত্র কে প্রতিহত করতে সব সময় মাঠে রয়েছে। এই করোনা মহামারীর সময় এই ছাত্রলীগ সম্মূখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন প্রদান, কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন সেবা মুলক কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।

সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সাদিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়েজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

২০ মিনিট আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

৩২ মিনিট আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩৫ মিনিট আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।