লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুরে অস্থায়ী ভিত্তিতে গড়ে তোলা মাছের আড়ৎ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর পৌরসভার গড় পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে গড়ে তোলা মাছের আড়ৎ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বিকেলের দিকে অবৈধ স্থাপনা হিসেবে স্থানীয় প্রশাসন এটি ভেঙে গুঁড়িয়ে দেয়। সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন উপস্থিত থেকে বেশ কিছু শ্রমিক বিশাল আকারের দুটি টিনশেড দিয়ে তৈরি স্থাপনা ভেঙে ফেলা হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সায়ীদ, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানসহ সদর থানার বিপুল পরিমাণ পুলিশ সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসনের দাবি যেহেতু এখানে আদালতে মামলা রয়েছে সে কারণে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মেহেরপুর পৌরসভা সূত্রে জানা গেছে ,মেহেরপুর পৌরসভার গড় পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে গড়ের পশ্চিম পাশে মাছের আড়ৎদারদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করেন। সেমতে আড়তদারগন গড় মসজিদের জন্য নির্মাণাধীন অস্থায়ী মসজিদের পাশেই টিনের সেড দিয়ে বিশাল আকারের দুটি স্থাপনা নির্মাণ কাজ করছিল। বিকালের দিকে হঠাৎ করেই স্থানীয় প্রশাসনের উদ্যোগে ওই স্থাপনা ভেঙে ফেলা হয়।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন বলেন, যেহেতু জমি নিয়ে মামলা রয়েছে, সেহেতু এখানে কোনো স্থাপনা করতে দেওয়া যাবে না।

এ ব্যাপারে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটোনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন গড়ের সৌন্দর্য বৃদ্ধির কাজ শুরু করার লক্ষ্যে গড় পুকুরের পশ্চিম পাশে যে মাছের আড়ত রয়েছে, সেখানে আড়োতদারদের পক্ষ থেকে ওই স্থানে অস্থায়ীভাবে মাছের আড়ত করার লক্ষ্যে স্থাপনা তৈরি করা হচ্ছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।