লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২০ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
মহেশপুর সিমান্তে অবৈধ পথে ভারতে প্রবেশকালে শিশুসহ ২৫ জন আটক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে শিশুসহ ২৫ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১১ জন পুরুষ, ১১ জন নারী ও তিনজন শিশু রয়েছে। বুধবার মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মান্দারতলা, নিন্দাপাড়া ও খোশালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবির সদস্যরা।

আটককৃত শিশুসহ ২৫ জন অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পশ্চিম চিপা বাড়ইখালী গ্রামের মোঃ সুলতান তালুকদারের ছেলে মোঃ ওসমান তালুকদার (৩৬), মোঃ ওসমান তালুকদারের স্ত্রী মোছাঃ ময়না বেগম (২৬), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আহাদ গাজী’র ছেলে মোঃ হারুন গাজী, মোঃ হারুন গাজী’র স্ত্রী গোলাপী বেগম (৩৫), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত মাছেম সরদারের ছেলে মোঃ সেকেন সরদার (৬৮), মোঃ হাবিব সরদারের স্ত্রী মোছাঃ হাছিনা বেগম (৪৫),

খুলনা জেলার নিউমার্কেট উপজেলার জোরাঘাট গ্রামের মৃতঃ রুস্তম মৃধার মেয়ে মোছাঃ রেকছোনা (৩৮), কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার নোহার গ্রামের মোঃ মঞ্জু এর ছেলে মোঃ রুহুল আমিন (৩০), লক্ষীপুর জেলার রায়পুর থানার চর ইন্দুরিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ সালাউদ্দিন (২৭), মোঃ দুদু মিয়ার ছেলে মোঃ ফজল করিম (৩০), চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ রিপন আহম্মেদ, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ী গ্রামের মোঃ রজ্জব আলী শেখের ছেলে মোঃ গফফার শেখ (২৮), যশোর জেলার মনিরামপুর উপজেলার আমরোঝোটা গ্রামের মৃতঃ ইসমাইল সরদারের মেয়ে ফুলমতি বেগম (৪৫),

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উত্তর নারায়নপুর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ মোশারফ হোসেন (২৩), মোঃ মোশারফ হোসেনের স্ত্রী মোছাঃ সুমাইয়া আক্তার (১৯) এবং মেয়ে মোছাঃ মালিয়া (০৩ মাস), নড়াইল জেলার কালিয়া উপজেলার জামবিল ভাংগা গ্রামের মৃতঃ মশিয়ার শেখের ছেলে মোঃ সিরাজুল শেখ (২৬), মোঃ সিরাজুল শেখের স্ত্রী মোছাঃ হাজেরা বেগম (২১) এবং ছেলে মোঃ আঃ রহমান শেখ (১.৭) একই উপজেলার পাটেশ্বরী গ্রামের মোঃ আব্দুল হালিম শেখের ছেলে মোঃ মাহবুব রহমান (২৬), সাফায়েতের স্ত্রী মোছাঃ আলেয়া বেগম (৩৫) ও মেয়ে মোছাঃ নুরাইয়া (০৯ মাস)। এ ব্যাপারে মহেশপুর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

৫ মিনিট আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২১ মিনিট আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।