লগইন
নারী ও পুরুষের মধ্যে ১০ পার্থক্য
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
নারী ও পুরুষের মধ্যে ১০ পার্থক্য

নারী ও পুরুষের শারীরিক গঠনে অনেকটা মিল থাকলেও কে কোন পরিবেশে বেড়ে উঠছে, তার উপরে নির্ভর করে তার মানসিকতা। লজ্জা নারীর ভূষণ হতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সব কিছুর আড়ালে থেকে যাবে সে। বর্তমান যুগে নারী-পুরুষের বিভেদ করা মূর্খ্যতার পরিচয়। তার পরেও নারী ও পুরুষের মধ্যে মানসিক কয়েকটি পার্থক্য থেকেই যাবে। মনস্তত্ত্ববিদদের ব্যাখ্যা অনুয়ায়ী, ছেলে ও মেয়ের ব্রেনের কাজ কারবারের উপরেই মানসিক এই বিভেদ ঘটে। ‘সাইকোলজি টুডে’ নামে এক মেডিক্যাল ওয়েবসাইটের এক প্রতিবেদন অনুযায়ী, নারী-পুরুষের মধ্যে ১০টি মানসিক পার্থক্য রয়েছে-

১। পুরুষদের ব্রেন স্বাভাবিকভাবেই অঙ্ক কষতে পছন্দ করে। মহিলারা পছন্দ করেন ভাষা।

২। মেয়েরা ঝগড়া করলেও, সচরাচর মারামারি করে না। কিন্তু, পুরুষদের ক্ষেত্রে প্রাধান্য পায় সেটাই।

৩। কোনও সিদ্ধান্ত নিতে গেলে, আবেগকে প্রাধান্য দেয় না পুরুষরা। কিন্তু, মহিলারা আনুষঙ্গিক অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নেয়।

৪। মজার কিছু হলে পুরুষরা হাসেন, কিন্তু মহিলারা হাসেন যখন তারা মনে করেন হাসবেন।

৫। পুরুষদের কাছে তাদের গাড়ি অত্যন্ত প্রিয় বস্তু হয়, তাই তা পরিষ্কার রাখতে পছন্দ করে। কিন্তু, মহিলারা মনে করে, গাড়ি পরিষ্কার করা আর জুতোর তলা পরিষ্কার একই ব্যাপার।

৬। আবেগজড়িত ঘটনার কথা পুরুষদের তুলনায় বেশি মনে করেন মহিলারা।

৭। জীবনে স্ট্রেস বাড়লে, পুরুষদের শারীরিক চাহিদা বাড়ে। যা একেবারেই উল্টো মেয়েদের ক্ষেত্রে।

৮। মানুষ বিচার করার ক্ষমতা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি হয় মেয়েদের।

৯। একজন মহিলার প্রতি আকৃষ্ট হওয়ার প্রথম কারণ তার সৌন্দর্য। অন্য দিকে, দেখনদারি বিশেষ আকর্ষণ করে না মহিলাদের।

১০। সমস্যার কথা সাধারণত কারোর সঙ্গে আলোচনা না করেই মেটানোর চেষ্টা করে ছেলেরা। কিন্তু, মেয়েরা তা আলোচনা না করতে পারলে বেশি সমস্যায় পড়েন।

ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেক মানুষই পরস্পরের থেকে আলাদা। একজন ব্যক্তি কোন পরিবেশে বেড়ে উঠছে, তার পারিপার্শ্বিক লোকজন কেমন, এমনই অনেক কারণের উপর নির্ভর করে তার চরিত্র গঠন।

মহিলা হলেই যে সে সব সময় আবেগতাড়িত হবে, তা মনে করার কোনও কারণ নেই। আবার পুরুষ মানেই যে সে সবজান্তা হবে, সে ভাবনাও ভুল। সূত্র: এবেলা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিসি ইকো পার্কে ৩ নতুন আকর্ষণীয় স্থাপনার উদ্বোধন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিসি ইকো পার্কে ৩ নতুন আকর্ষণীয় স্থাপনার উদ্বোধন

৭ মাসে ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগ দুই চাষির

২ ঘন্টা আগে
৭ মাসে ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগ দুই চাষির

আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু

ঝিনাইদহ সদরে ৪,৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহ সদরে ৪,৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

৯ ঘন্টা আগে
ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা

৯ ঘন্টা আগে
সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা

মেহেরপুরের গাংনীতে প্রেমিকাকে হুমকির চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

১০ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে প্রেমিকাকে হুমকির চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১০ ঘন্টা আগে
মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।