লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২১ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
দোকান ও জমি নিয়ে বিরোধে শৈলকুপায় পিতা পুত্রসহ ৮ জনকে কুপিয়ে জখম


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় দোকান ও জমি নিয়ে বিরোধে জের ধরে পৃথক ঘটনায় প্রতিপক্ষের হামলায় পিতা-পূত্রসহ ৮জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামেঅ অপর ঘটনাটি সোমবার দুপুরে ১নং ত্রিবেনী ইউনিয়নের শিতালীডাঙ্গা গ্রামে।

প্রত্যক্ষদর্শী হাকিমপুর গ্রামের আরব আলী লস্কর জানান, শনিবার শৈলকুপা বাজারে কাচামালের দোকান দেওয়াকে কেন্দ্র করে হাকিমপুর গ্রামের সেলিম লস্করের ছেলে ইলিয়াস লস্করের সাথে একই গ্রামের শাহিন, রফিকুল ও আশিকের সাথে বাক বিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত ৮টার দিকে হাকিমপুর বাজারে প্রতিপক্ষরা সেলিম লস্কর (৬০) ও তার ছেলে ইলিয়াস লস্কর, সৌরভ লস্কর ও শিশির লস্করসহ ৬জনকে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে ইলিয়াস লস্কর ও সৌরভ লস্করের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে সোমবার দুপুরে ১নং ত্রিবেণী ইউনিয়েনের শিতালীডাঙ্গা গ্রামের জমি নিয়ে বিরোধে আজিজুল শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এঘটনায় তাইজুল শেখের অবস্থা আশংকাজনক হওয়া তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও শাহাদৎ শেখকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, হাকিমপুর ও শিতালীডাঙ্গা গ্রামে দোকান ও জমি নিয়ে বিরোধে হামলার ঘটনায় কয়েক ব্যক্তি আহত হয়েছে।

এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হবে বলে তিনি জানান। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখ খুঠিপাড়া গ্রামে আলম ও ছব্দুল মন্ডল সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের দুই জন আহত হয়েছে বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।