লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২১ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
দীর্ঘ প্রায় ১৮ মাস পর বাজল স্কুলের ঘন্টা, উচ্ছ্বসিত ঝিনাইদহের শিক্ষার্থীরা


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- মহামারী করোনায় লকডাউনের পর দীর্ঘ প্রায় ১৮ মাস পর বাজল স্কুলের ঘন্টা। ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজসহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পাঠদান। রোববার সকাল থেকেই স্কুলের প্রধান ফটকে শিক্ষার্থীদের শরীরে তাপমাত্রা নির্ণয়, হ্যান্ড স্যানিটাইজার প্রদাণ শেষে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ শফিয়ার রহমান জানান, প্রথম দিনে ১০ম, এসএসসি পরীক্ষার্থী, ৫ম শ্রেণী ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। স্বাস্থবিধি মেনে একটি বেঞ্চে ২ জন শিক্ষার্থীকে বসানো হচ্ছে। এছাড়াও স্কুলের প্রধান গেইটে তাপমাত্রা মাপা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনেই স্কুলের পাঠদান করানো হচ্ছে। শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক বলেন, স্কুল চালু করার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। কয়েকদিন ধরেই পরিস্কার পরিচ্ছন্ন করা হয় ক্লাসরুমসহ বিদ্যালয়ের বিভিন্ন জায়গা।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনেই পাঠদান করানো হবে। এদিকে দীর্ঘদিন পর স্কুলে আসতে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নাঈম নামের এক শিক্ষার্থী বলেন, অনেক দিন পর আমার প্রিয় প্রতিষ্ঠানে আসতে পেরে অনেক আনন্দ লাগছে। বন্ধুদের সাথে দেখা হচ্ছে। স্যারদের সাখে দেখা হচ্ছে। খুবই ভালো লাগছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান শুরুর হওয়ার পর শহরের বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মজিবর রহমান।

পরিদর্শন কালে তিনি বলেন, শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস করছে। প্রত্যেকে মাস্ক পরিধান করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। তারা তা অনুসরণ করবে। আজকের উপস্থিতি কিছুটা কম থাকলেও আশা করছি আগামীকাল থেকে পুর্বের মত শিক্ষার্থী উপস্থিতি পাওয়া যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।