লগইন
টাকা জমা দিতে এসে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় সর্বস্ব হারালেন এক অসহায় মহিলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ ডিসেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

টাকা জমা দিতে এসে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় সর্বস্ব হারালেন এক অসহায় মহিলা

টাকা জমা দিতে এসে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় সর্বস্ব হারালেন এক অসহায় মহিলা। এ ঘটনায় বেরিয়ে এসেছে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখার কতিপয় কর্মকর্তার দায়িত্ব পালনে চরম অনীহার দিক। দীর্ঘ কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ এ ব্যাংকের সিসিটিভি ক্যামেরা নষ্ট রয়েছে।


আলমডাঙ্গার স্টেশনপাড়ার লিটন মিয়া দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায়। তার দুরাবস্থায় দুবেলা ভাতের সংস্থার পাশাপাশি শারীরিক অসুস্থ্যতার ঔষধ কেনা দুষ্কর হয়ে পড়েছে। এরই মাঝে গতকাল ১২ ডিসেম্বর আত্মীয় স্বজনের সহযোগিতার ১ লাখ টাকা লিটন মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় জমা দিতে যান। তাকা জমা নেওয়ার দায়িত্বে থাকা কর্মকর্তা রাবেয়া খাতুনকে একটি ফর্ম হাতে ধরিয়ে দিয়ে অজ্ঞাত এক ব্যক্তির নিকট পাঠিয়ে দেন।

রাবেয়া খাতুন জানান, ওই অফিসারের দেখিয়ে দেওয়া ব্যক্তিকে আমি ফরমটা দিই। ফরম পূরণ করে দিয়ে তিনি জমা দিতে যাওয়ার পুরো টাকা নিজের হাতে নিয়ে সটকে পড়ে। পরে রাবেয়া খাতুন উপায়ান্তর না পেয়ে ক্ষতিগ্রস্ত মহিলা ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে সব খুলে বলেন। ম্যানেজার সব শুনলেরও ঘটনার কোন সুরাহা করেন নি।


সরেজমিন ব্যাংকে গিয়ে দেখা যায়, ব্যাংকে যথারীতি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে তা দীর্ঘ কয়েক মাস ধরে নষ্ট।


সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক এইচ এম আব্দুল আওয়াল বলেন, ওই মহিলা ব্যাংকের কোন স্টাফের হাতে টাকা দেন নি। কার কাছে দিয়েছেন তাও জানা যাচ্ছে না। আমি অল্প দিন ব্যাংকের এই শাখায় যোগ দিয়েছি। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা কেন মাসের পর মাস নষ্ট রয়েছে? এ প্রশ্নের সদুত্তর দিতে পারেন নি তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

৪২ মিনিট আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৪ ঘন্টা আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

৫ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

৬ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৭ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৭ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৮ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

১১ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

১১ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

১৩ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।