লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহ মধুপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২০১৩ সাল থেকে এই বিদ্যালয়ের জন্য বরাদ্দ কৃত শ্লিপ, প্রাক-প্রাথমিক, ওয়াস বøাক, ও দুর্যোগ ব্যবস্থাপনার অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এবিষয়ে উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এলাকাবাসি অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী অভিযোগ পত্রে উল্লেখ করেন, আমরা গ্রামবাসী দীর্ঘ দিন পর বিদ্যালয়ের ছেলে মেয়েদের লেখা পড়ার খোঁজ খবর নেওয়ার জন্য মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসি। আমরা জানতে পারি বিদ্যালয়টিতে ২০১৯ সালে বিদ্যালয়ে শ্লিপ বাবদ ৫০ হাজার টাকা, রুটিন মেইনটেন্স বাবাদ ৪০ হাজার টাকা, ওয়াস বøাক বাবদ ২০ হাজার বাবদ, প্রাক প্রাথমিক বাবদ ১০ হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা বাবদ ৫ হাজার বরাদ্দে টাকা আসে। আবার ২০২০ সালেও শ্লিপ বাবদ ৭৫ হাজার টাকা, রুটিন মেইনটেন্স বাবাদ ৪০ হাজার টাকা, ওয়াস বøাক বাবদ ২০ হাজার বাবদ, প্রাক প্রাথমিক বাবদ ১০ হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা বাবদ ৫ হাজার টাকা।

২ বছরে সর্বমোট ২ লক্ষ ৭০ হাজার টাকা। পরে আমরা শুনেছি ২০২১ সালে অনুরূপ টাকা এসেছে। তবে উক্ত বিদ্যালয়ে ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিদ্যালয়ের তেমন কোন উন্নয়ন দেখাতে পারেনি। এই বিষয়ে জানতে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সাথে কথা বললে সে এই টাকা খরচের একটি হিসাব দেখায়। তবে মালামাল ক্রয়ের ভাউচার দেখাতে পারেনি। উনি যে ভাউচার গুলি দেখিয়েছেন সেটা ২০২১ সালের। ২০২১ সালের বরাদ্দের টাকা খরচের জন্য সহকারী শিক্ষিকা ডালিয়া পারভীনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ২০২১ সালের খরচের যথাযথ হিসাব আছে। এতকিছুর পরেরও দেখা যায় প্রধান শিক্ষকের রুমের আলমারির লক ভাঙ্গা।

বিদ্যালয়ের তথ্য বোর্ড আপডেট নেই। উপরের ছাদ চটে গেছে। ব্যবহারের বাথরুমের ভিতরে ষ্টীলের ভাঙ্গা হাতল পড়ে আছে। বিদ্যালয়ের নাম ফলকে নেই কোন উন্নয়নের নিশানা। বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার কাঞ্জিলাল। এসব অভিযোগের প্রেক্ষিতে ৪ই অক্টোবর সোমবার ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সহকারী জেলা শিক্ষা অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাঞ্জিলাল তদন্তের করতে অত্র বিদ্যালয়ে উপস্থিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।