লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে ম্যাজিক কর্পোরেশনের পন্য নকল করে প্রতারণা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান ম্যাজিক কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের উৎপাদিত আঠাজাতিয় পন্য’র মধ্যে ‘হপসন ইউপিভিসি সিমেন্ট’ পণ্য নকল করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে ঝিনাইদহের এক অসাধু ব্যবসায়ী। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোম্পানীসহ সাধারণ ক্রেতারা। নকল পণ্য বাজারজাত করা হচ্ছে এমন সংবাদ মুল কোম্পানীর কর্মকর্তারা জানতে পেরে স্থানীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও থানায় অভিযোগ দায়ের করে।

বিষয়টি আঁচ করতে পেরে প্রতারক বিল্লাল হোসেন রাঁতের আধারে অবৈধ মালামাল নিয়ে চম্পট দেয়। ম্যাজিক কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের দক্ষিণবঙ্গের এরিয়া ম্যানেজার হাসানুজ্জুামান শিমুল জানান, দীর্ঘদিন ধরে শহরের আরাপপুর এলাকার ঢাকারোড়ে অবস্থিত মেসার্স বুশরা ইলেকট্রিক এর স্বত্তাধীকারী বিল্লাল হোসেন ‘হপসন ইউপিভিসি সিমেন্ট’ এর রঙ, স্টিকার, ক্যান, একই নাম ব্যবহার করে নকল পণ্য বাজারজাত করে আসছে। এমনকি আমাদের কোম্পানীর একই কোডও (গঊঊঞঝ অঝঞগ উ-২৮৫৫) ব্যবহার করছে।

পণ্যটি দেখতে একই রকম হওয়ায় সাধারণ ক্রেতারা বুঝতে পারছেন না। এতে বাজারে আমাদের কোম্পানীর সুনাম ক্ষুন্ন হচ্ছে। সেই সাথে প্রতারিত হচ্ছে সাধারণ ক্রেতারা। বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন স্থানে অভিযোগ দেওয়ার পর তা টের পেয়ে গত বৃহস্পতিবার রাতে শহরের কালিকাপুরে থাকা তাদের অবৈধ মালামাল নিয়ে চম্পট দিয়েছে। কিন্তু এখনও তাদের সরবরাহকৃত নকল পণ্য বাজারে ছড়িয়ে রয়েছে। আমরা ওই প্রতারক বিল্লাল হোসেনকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। পাশাপাশি সাধারণ ক্রেতাসহ সকলকে বিষয়টি যাচাই করে পণ্য কেনার পরামর্শ দিচ্ছি। এ ব্যাপারে অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, ভুলবশত পণ্যের কোডটি ব্যবহার করেছি। আমার ভুল হয়েছে। আগামীতে এই অপরাধটি আর করব না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

২ মিনিট আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫ মিনিট আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।