লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২২ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার পৈলানপুর গ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় ফয়সাল হোসেন নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। ফয়সাল হুসাইন সদর উপজেলার পাইকপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার চাচাতো ভাই তানভীর এহসান পাপন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

পাপন জানান, দীর্ঘদিন ধরে পৈলানপুর গ্রামের এস এম শাহরিয়ার শিবলু, রিমন মন্ডল, আনিচুর শেখ আনছু, পাইকপাড়া গ্রামের শামীম হোসেন, ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার সোহাগ হোসেন পৈলানপুর এলাকায় ফেন্সিডিল, ইয়াবা বিক্রি করে আসছিল। গত ৪ আগস্ট ফেসবুকে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পোস্ট দেয় ফয়সাল হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা ফয়সালকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

পরবর্তীতে ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পৈলানপুর গ্রামে ফয়সালকে ধারালো অস্ত্র গিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ওই মাদক ব্যবসায়ীরা। এসময় তাকে উদ্ধার করতে গেলে রিন্টু ও রাকিব হোসেন নামের দুইজনকে মারধর করে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে ফয়সালকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। এ ব্যাপারে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস পলাশুর রহমান জানান, আসামীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

৫৯ মিনিট আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।