লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ২১ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে ডিলারের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের ডিলারের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এই ইউনিয়নের বারইখালী গ্রামের ১১ জন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী ১১ জন ব্যক্তির কাছ থেকে ডিলার কার্ড ছিনিয়ে নেওয়া নিয়েছে।

এরা হলেন, বারইখালী গ্রামের করম আলীর ছেলে ওসমান মোল্লা, আলফাজ শেখের ছেলে আবু তালেব, হাফিজুর রহমানের ছেলে জহিরুল, ছলিম উদ্দিনের ছেলে মোবারেক, উমর ফারুকের ছেলে আবুল কালাম, বাবর আলীর ছেলে জিয়ারুল, শহিদ সরোয়ার শাহ'র ছেলে হান্নান শাহ, আজিবরের ছেলে তাহাজ উদ্দিন, মহরম আলীর ছেলে আব্দুর রশিদ, তোয়াজ উদ্দীনের ছেলে আরিফ হোসেন ও হাফিজুল মোল্লার ছেলে স্বপন। তারা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

পোড়াহাটি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আতিয়ার হোসেন জানান, যারা অভিযোগ করেছে তাদের অনেকের কার্ড ৩ বছর আগেই পরিবর্তন করা হয়েছে। এদের মধ্যে জিয়ারুল, মোবারেক, আবু কালাম, উসমানের কার্ড আমার কাছে রয়েছে। এদের আর্থিক অবস্থা ভালো। তাই চেয়ারম্যান বলেছে এদের কার্ড ফিরিয়ে নিয়ে দরিদ্র মানুষকে দিতে। অভিযোগকারী আব্দুল হান্নান শাহ জানান, আমরা বাসুদেবপুর গ্রামে অনুষ্ঠিত সমাবেশে যোগদান করিনি বলে আমাদের কার্ড নিয়ে নিয়েছে।

আমরা সামাজিকভাবে অন্য গ্রুপ করায় প্রতিহিংসা পরায়ন হয়ে ডিলার এই কাজ করেছে ডিলার। এই বিষয়ে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন বলেন, সুবিধাভোগীদের কার্ড অস্পষ্ট হয়ে গেছে। এ জন্য তাদের কার্ড নতুন ভাবে করার জন্য ফেরৎ নেওয়া হয়েছে। যে ১১ জন অভিযোগ করেছে তাদের কথা অসত্য। এখানে কোন প্রতিহিংসা করার সুযোগ নেই। কার্ড জমা নেওয়ার পর এখনো আমাদের হাতেই আসেনি। তারা কি ভাবে এই মিথ্যা অভিযোগ করলো ? তিনি বলেন তাছাড়া কার্ড পরিবর্তনের এখতিয়ার আমার নেই। তদন্ত সাপেক্ষে এটা করে উপজেলা খাদ্য কর্মকর্তা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।