লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহের সেই প্রতারক রুবেলের বিরুদ্ধের ৭৫ লাখ টাকা আত্বসাতের পায়তারায় শালিসী বৈঠক আনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- অবশেষে ঝিনাইদহে সেই প্রতারক রুবেলের বিরুদ্ধে গোপিনাথপুরে একটি গ্রাম্য শালিসী বৈঠক আনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ওই গ্রামে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এক শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, জমি বিক্রির নামে আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ীর ৭৫ লাখ টাকা আত্মসাতের পায়তারা করছে ইয়াদুর রহমান রুবেল নামের ওই প্রতারক। ভুক্তভোগী আমেরিকা প্রবাসী ব্যবসায়ী বদিরুজ্জামান অভিযোগ করে বলেন, সদর উপজেলার লক্ষীকোল গ্রামের মৃত এনায়েতুর রহমানের ছেলে ইয়াদুর রহমান ওরফে রুবেলের কাছ থেকে ১২১ শতক জমি ক্রয়ের জন্য ২০১১ সালের ১৫ নভেম্বর ১০ লাখ, ২০১২ সালের ৫ জানুয়ারি ৫ লাখ, ২০১৭ সালের ২৮ ফেব্রæয়ারি ৩৫ লাখ টাকা বায়নানামা সম্পাদন করা হয়।

পরবর্তীতে ওই বছরের ৫ অক্টোবর ১৫ লাখ ও ২০১৮ সালের ৪ মার্চ আরও ১০ লাখ টাকা ইয়াদুরকে দেন ওই ব্যবসায়ী। জমি কেনা বাবদ ইয়াদুরকে ওই ব্যবসায়ী সর্বমোট ৭৫ লক্ষ টাকা দেন। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও জমি না দিয়ে ওই টাকা আত্মসাতের পায়তারা শুরু করেছে প্রতারক ইয়াদুর রহমান। ভুক্তভোগী আমেরিকা প্রবাসী ব্যবসায়ী বদিরুজ্জামান জমি রেজিষ্ট্রির জন্য বিভিন্ন সময় প্রতারক রুবেলের কাছে ধর্না দেন। সে বিভিন্ন অজুুহাতে দিনের পর দিন ঘোরাতে থাকে। অবশেষে খারাপ আচরনসহ তাকে নানা রকম ভয়ভিতী দেখানো হয়। এক পর্ষায়ে তিনি জিবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন। ওই এলাকার ভুক্তভোগী ওয়াদুদ শেখ ও শসশের আলী অভিযোগ করে বলেন, ২০০৯ সালে জাকির হোসেন টিটো নামের এক ব্যক্তি তার ক্রয়কৃত গোপিনাথপুর মৌজার এসএ ১২৪/২ নম্বর খতিয়ানভুক্ত ৪২৯ নম্বর আরএস, ৮৬৫ নম্বর দাগের ২২ শতক জমিতে ওয়াদুদ শেখ ও সমসের আলীকে ঘর করে বসবাসের জায়গা করে দেয়। তারা সেখানে থেকে ওই জমি দেখাশোনা করে আসছিল। বেশ কিছুদিন যাবত জমি নিজেদের দাবী করে প্রতারক রুবেল, তাদের সেখান থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে আসছিল।

গত ৬ মার্চ রাতে রুবেল, রয়েল, ফজলুর রহমান ও তার সহযোগীরা ভেকু মেশিন দিয়ে তাদের বাড়ি ঘর ভাংচুর করে। সেসময় তাদের আত্মচিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে তারা চলে যায়। ভুক্তভোগী সমসের আলী বলেন, আমাদের বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। প্রতিবাদ করায় আমাদের নানা ভাবে হুমকি দিচ্ছে তারা। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় ভুক্তভোগীরা ঝিনাইদহ সদর থানায় একটি ডায়েরী করেছেন। এ সকল বিষয়ে শুক্রবার সকালে প্রতারক রুবেলের বিরুদ্ধে গোপিনাথপুরে একটি গ্রাম্য শালিসী বৈঠক আনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মহি উদ্দীন কাজী মোঃ বজলুর রহমান, মোঃ গোলাম রসুল , গৌতম ঘোষ, মিল্টন হোসেন, ইসরাফিল হোসেন, আকমল হোসেনসহ গোপিনাথপুর, লক্ষিকোল ও গয়েশপুর গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ। তবে ওই শালিসী বৈঠকে অভিযুক্ত রুবেল উপস্থিত হয়নি। এব্যাপারে অভিযুক্ত রুবেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।