লগইন
চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের নাতনিকে ধর্ষণ:  অভিযুক্ত ধর্ষক চাচাতো নানা গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৩১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের নাতনিকে ধর্ষণ: অভিযুক্ত ধর্ষক চাচাতো নানা গ্রেফতার

আলমডাঙ্গা প্রতিনিধিঃ চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে আলমডাঙ্গার ছত্রপাড়ার আব্বাস আলীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার আব্বাস আলী যৌন নির্যাতনের শিকার শিশুকন্যার নানার চাচাতো ভাই।  এ ঘটনায় ধর্ষিতার নানা  থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ আজ ১৩ আগস্ট অভিযুক্তকে গ্রেফতার করেছে।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের জামাল উদ্দীনের ৫ বছরের নাতনি ১২ আগস্ট বিকেলে বাড়ির নিকটে খেলছিল। সে সময় মৃত আক্কাস আলীর ছেলে আব্বাস আলী (৪৩) শিশুকন্যাটিকে চকলেট  খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়ির নির্জন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যায় শিশুকন্যাটি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় নানাবাড়ি ফিরে সব জানিয়ে দেয়।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুকন্যার নানা বাদি হয়ে রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই আমিনুল ইসলাম অভিযান চালিয়ে অভিযুক্ত আব্বাস আলীকে গ্রেফতার করেছে।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান,  অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আব্বাস আলী ধর্ষিতার নানার চাচাতোভাই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

২ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৫ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৬ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৭ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৯ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৯ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

১৪ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।