লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
গরু চুরি মামলায় আটক হয়েছে একই সাথে শ্বশুড়, জামাই ও ছেলে

গরু চুরি মামলায় আটক হয়েছে একই সাথে শ্বশুড়, জামাই ও ছেলে। আলমডাঙ্গার আসাননগর গ্রামের শ্বশুড় আব্দুল মালেক, জামাই আনোয়ার হোসেন ও ছেলে লিটন আলীকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। এর আগে থানায় এদের বিরুদ্ধে একটি গরু চুরির মামলা করেন জগন্নাথপুর গ্রামের মিন্টু মিয়া।
জানাগেছে, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়ার মতিয়ার রহমানের ছেলে সেলিম হোসেনের ১ টি গাভী গরু ২ মাস আগের একরাতে গোয়ার ঘর থেকে চোরেরা চুরি করে নিয়ে যায়।

এর ১ মাস পর একই ইউনিয়নের রেলজগন্নাথপুরের আক্কাচ আলীর ছেলে মিন্টুর ২ গরু চুরি করে নিয়ে যায়। এলাকার বিভিন্ন গ্রামে ও হাটে বাজারে খোজাখুজি করেও গরু ৩টির হদিস মেলেনি। কিন্তু গরুর মালিক দুজন হার ছেড়েদেননি। তারা লোকমারফত জানতে পারেন আসানন্গর গ্রামের ভ্যানচালক আব্দুল মালেকের গোয়ালে বেশকিছুদিন ধরে গরু ৩টি রাখা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর বিকালে গরুর মালিক গোপনে ওই বাড়িতে গিয়ে দেখতে পান তাদের গরু। এর পরপরই টের পেয়ে আব্দুল মালেক ও তার ছেলে লিটন আলী এবং জামাই জগন্নানপুর গ্রামের মৃত নবীছদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ওই দিনই আলমডাঙ্গা থানা পুলিশ মালেকের বাড়ি থেকে ৩টি গরু উদ্ধার করে।

এঘটনায় জগন্নাথপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে মিন্টু মিয়া বাদি হয়ে আলমডাঙ্গা থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আসাননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে লিটন আলী, একই গ্রামের মৃত নোমার ছেলে আব্দুল মালেক ও জগন্নানপুর গ্রামের মৃত নবীছদ্দিনের ছেলে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। গতকালই তাদের সংশ্লিষ্ঠ মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।