লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কোটচাঁদপুরে ৭ মামলার আসামী সড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার জাবড়েখেত পুলিশ চেক পোষ্টের কাছে ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে ডাকাতি-ছিনতাই সহ ৭ মামলার আসামী মোস্তফা মালিতা ওরফে মোস্ত (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাতে কোটচাঁদপুর থানা পুলিশ মেইন বাজারের পায়রা চত্তর থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হলে এ মামলার আসামী করে আদালতে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর ইমরান আলম জানান, মঙ্গলবার আদালতে আসামী মোস্তফার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শুনানী শেষে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার মোস্তফা পৌর শহরের সলেমানপুর মালিতা পাড়ার মৃত সিদ্দিক মালিতার ছেলে। গত ৪ অক্টোবর কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা সড়কের পুলিশ চেক পোষ্টের কাছে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা সেই রাতে একটি ১৬০ সিসি আ্যাপাসি মোটরসাইকেল, ৪ টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

এসময় ডাকাতদের লাঠির আঘাতে মোটরসাইকেল আরোহী রাসেল (২৮) আহত হন। পরে ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে কোটচাঁদপুর থানায় ডাকাতি মামলা দায়ের করেন। উল্লেখ্য কোটচাঁদপুর-চৌগাছা সড়কের জাবড়েখেত এলাকা ডাকাতির জন্য একটি নিরাপদ স্থান। এখানে একটি পুলিশ চেকপোষ্ট রয়েছে। যথাস্থানে পুলিশ প্রহরা না থাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে থাকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।