লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কোটচাঁদপুরে মিথ্যা চুরির অভিযোগে দিনমজুরকে হাতুিড় দিয়ে পিটিয়ে জখম, থানায় অভিযোগ দায়ের



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুরে মিথ্যা চুরির অভিযোগ এনে মিরাজুল ইসলাম টিটন (২৪) নামে এক দিনমজুরকে হাত পা বেঁধে হাতুড়ি পেটা ও জুতার মালা গলায় দিয়ে ছবি ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য লিটন ও মসজিদের ইমামের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর পিতা। থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪ টার দিকে উপজেলার পারলাট গ্রামের অহেদুল ইসলামের ছেলে দিনমজুর মিরাজুল ইসলাম টিটন প্রতিদিনের মত তার সহযোগী আলমসাধু চালককে ডাকতে বাড়ি থেকে বের হন।

পথিমধ্যে প্রতিবেশি সামছুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), খোকন (৪৫), রাজা (৪৫), রাজু (৩০), সাজ্জাদ (৩৫), ফারুক (৪০) এবং তার ছেলে আবুবকর (২০) ও মনিরুল ইসলামের ছেলে শামিম (২১) তাকে গামছা দিয়ে মূখ বেঁধে বাড়ির ভিতরে নিয়ে যায়। সেখানে তারা মিরাজুলকে হাতুড়ি দিয়ে পেটায়। এসময় তার হাত ও পায়ের নখ প্লাস দিয়ে টেনে জখম করে। এতে তার বাম হাতের আঙ্গুল গুরতর জখম হয়। পরে তাকে জুতার মালা গলায় দিয়ে ছবি ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এক পর্যায়ে স্থানীয় ইউপি সদস্য ও মসজিদের ইমামের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মিরাজুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে চিকিৎসাধীন রয়েছেন। এমন অমানবিক আচরণের ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষেভের সৃষ্ঠি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপরে থানার ডিউটি অফিসার এস.আই ফরিদ আহমেদ বলেন, আমি টেলিফোনে কোন তথ্য দিতে পারব না। ওসি সাহেব ঝিনাইদহে রয়েছেন সন্ধায় তার সাথে কথা বলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।