লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কালীগঞ্জে ১২ কাঠা জমির ধরন্ত মরিচ গাছ নষ্ট!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ভিটামিনের পরিবর্তে দূর্বৃত্তদের গুলিয়ে রাখা ঘাস মারা কীটনাশক নিজ হাতে স্প্রে করে ১২ কাঠা জমির ধরন্ত মরিচ ক্ষেত পুড়িয়ে ফেলেছেন। নিজের অসাবধানতায় এমন ক্ষতি হওয়ায় ওই কৃষক চরম অনুসচনায় ভুগছেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জের বেথুলী গ্রামের কৃষক মশিয়ার তরফদারের ধরন্ত ঝাল ক্ষেতে। তিনি ওই গ্রামের মৃত খেলাফত তরফদারের ছেলে।

ক্ষতিগ্রস্থ কৃষক মশিয়ার রহমান জানান, গত বছর মাত্র ৫ কাঠা জমিতে মরিচের চাষ করে যাবতীয় খরচ বাদে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা পেয়েছিলেন। তাই এ বছর বেশি করে ১২ কাঠা জমিতে মরিচের চাষ করেছেন। এ পর্যন্ত বেশ কিছু টাকা ব্যয় করে এখন মরিচ ধরা ও বিক্রি শুরু করেছেন। বাজারে প্রতিকেজি ৫৫ টাকা পাইকারী দরে মোট ৬৬ কেজি কাঁচা মরিচ বিক্রি করেছেন। তার আশা ছিল এ বছর ১২ কাঠা জমির মরিচ বিক্রি করে যাবতীয় খরচ বাদে ৩ লক্ষাধিক টাকা আসবে। কিন্তু অভিনব শত্রæতার জেরে নিজ হাতে নষ্ট করে ফেললাম সব।

বার বার বলছেন আর চোখের পানি ফেলছেন। ক্ষতিগ্রস্থ কৃষক মশিয়ার তরফদার সোমবার সন্ধ্যার আগে ভিটামিন ওষুধ প্রয়োগ করবেন বলে স্প্রে মেশিনের ঢমে ভরে মাঠে নিয়ে যান। কিন্তু মাঠে পৌছানোর পরে লাগাতর বৃষ্টি শুরু হয়। বাধ্য হয়ে স্প্রে মেশিনের ঢমে গুলানো ভিটামিন ওষুধ ক্ষেতে রেখে চলে আসেন। পরের দিন মাঠে গিয়ে সেই ভিটামিন মেশানোর পানি ভেবে জমিতে স্প্রে করেন। বুধবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব ধরন্ত মরিচ গাছ মরে শুকিয়ে গেছে।

তিনি আরও বলেন, এমনটি হয়েছে আগের দিন যে ভিটামিন ওষুধ গুলিয়ে ক্ষেতে রেখে এসেছিলেন ঢমের সেই ওষুধ ফেলে দিয়ে কেউ ক্ষতি করার উদ্দেশ্যে ঘাস মারা ওষুধ রেখে এসেছে। যা নিজ হাতে ক্ষেতে প্রয়োগ করে মস্ত বড় ক্ষতি করেছি। দূর্বৃত্তরা অভিনব কৌশলে আমার এমন ক্ষতিটি করে দিলো। এ ক্ষতি কোনভাবে পোষানোর নয়। এ ব্যাপারে ওই কৃষক বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগের প্রক্রিয়া চালাচ্ছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

৫ মিনিট আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০ মিনিট আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।