লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
কামালপুর বটতলার খাসজমি ও ইরিগেশন খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ কতিপয় ব্যক্তির বিরুদ্ধে


আলমডাঙ্গার কামালপুর বটতলা মোড়ে খাস জমি ও জিকে প্রজেক্টের ইরিগেশন খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে আমিরুল ইসলাম নামের এক শিক্ষকসহ বেশ কয়েক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। একটি মহলের মদদে এ প্রভাবশালীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসীর অভিযোগ।


জানা গেছে, আলমডাঙ্গা শহর সংলগ্ন কামালপুর বটতলা বাজার। এ বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত বটগাছের পাশে সরকারি খাস জমি দখল করে মার্কেট নির্মাণ করা হচ্ছে। কামালপুর গ্রামের শিক্ষক আমিরুল ইসলাম ও তার সহোদর আনারুল ইসলাম ওই মার্কেট নির্মাণ করছেন। বাইরে টিনের বেড়া দিয়ে লোকচক্ষুর আড়ালে পাকা ঘর নির্মাণ কাজ চালানো হচ্ছে। ইতোপূর্বেও কয়েকটি দোকান ঘর নির্মান করেছে। এ মার্কেটের দোকানঘর ভাড়া দিয়ে টাকা উত্তোলন করছে তারা।


তাছাড়া, ইতোপূর্বে এই বাজারে জিকে প্রজেক্টের ইরিগেশন খাল দখল করে ১০/১৫ জন ব্যক্তি দোকানঘর নির্মাণ করেছেন। এরা হলেন কামালপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম, মৃত নবিসদ্দীনের ছেলে গোলাম সরোয়ার, আব্দুল হান্নানের ছেলে আব্দুল মালেক, ইমারত হোসেনের ছেলে রিপন, জিনারুল ইসলামের ছেলে নুর হোসেন, মনার ছেলে মিজান, ফজলুর রহমানের ছেলে সাকিল, মৃত হানেফ আলীর ছেলে জিন্নাহ। এছাড়া, আকাশ আহমেদ জুয়েল দীবা ফাস্ট ফুড রেস্টুরেন্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ইরিগেশন খাল দখল করে।


একটি মহলের মদদপুষ্ট হয়ে এ দখলদাররা সরকারি জমি ও ইরিগেশন খাল নির্বিগ্নে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। তাদের দাবি - শুক্র ও শনিবার অফিস বন্ধ। ওই মহলের পরামর্শে ছুটির সুযোগ নিয়ে তড়িঘড়ি করে নির্মাতা কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।


তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংবাদ পেয়ে সংশ্লিষ্টতা তহশিলদার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। খাস জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমিরুল ইসলাম বলেন, শুধুমাত্র একটু দোকানের জমি নিয়ে কথা উঠছে। বাকীগুলো নিজেদের জমিতে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আমাদের জমির কাগজপত্র দেখতে চেয়েছেন। দেখে তিনি যে রায় দেবেন, তা মেনে নেবো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৭ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২০ মিনিট আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৭ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।